News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্কুল হস্টেলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, ধৃত ২
Image

স্কুল হস্টেলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, ধৃত ২

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): হস্টেলের ভিতরই যৌন নিগ্রহ ও শ্লীলতাহানির শিকারের অভিযোগ করল ৪ ছাত্রী। ঘটনাস্থল হরিদেবপুর থানার উলটো দিকেই কেওড়া পুকুরে সেন্ট স্টিফেন স্কুলের হস্টেল। অভিযোগ, শ্লীলতাহানির শিকার হওয়া ৪ ছাত্রীরই বয়স ১৩ থেকে ১৪ বছর।

হস্টেলে কর্মীরাও মহিলা। অভিযোগ, হস্টেলের মহিলা ওয়ার্ডেন কয়েকদিন আগে বিয়ে করেন। তারপর থেকে তাঁর স্বামী মিশনকে না জানিয়েই মাঝেমধ্যে এই হোস্টেলে এসে থাকতেন। বেশ কয়েক দিন আগে ওয়ার্ডেনের স্বামী প্রথমে এক ছাত্রীকে, পরে আরও তিন ছাত্রীকে যৌন নিগ্রহ করেন।

ছাত্রীর অভিভাবকরা জানতে পেরে রবিবার সন্ধেয় হস্টেলের গেটের সামনে আসেন। হস্টেল থেকে নিজেদের মেয়েদের নিয়ে যেতে চান তাঁরা। তাঁরা হরিদেবপুর থানায় গিয়ে পুরো বিষয়টি জানিয়ে অভিযোগ করেন। এর ভিত্তিতে ইতিমধ্যে ওই মহিলা ওয়ার্ডেন, তাঁর স্বামী ও একজন স্যারকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিস। সেইসঙ্গে ৪ অভিযোগকারী ছাত্রী ও আরও দুই ছাত্রীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top