News Flash

  • Home
  • প্রধান খবর
  • যুগলের মাথা নেড়া করে, হাত-পা বেঁধে মারধরের পর রাস্তায় ঘোরাল ‘মাতব্বর’রা
Image

যুগলের মাথা নেড়া করে, হাত-পা বেঁধে মারধরের পর রাস্তায় ঘোরাল ‘মাতব্বর’রা

উত্তর দিনাজপুর, ২৩ সেপ্টেম্বর (হি.স.): বিবাহ বহির্ভূত সম্পর্কের বিচারের নামে সালিশি সভায় যুগলের মাথা নেড়া করে, হাত-পা বেঁধে মারধরের পর রাস্তায় ঘোরাল স্থানীয় ‘মাতব্বর’রা! এমনই ঘটনার সাক্ষী রইল ইসলামপুর। সোমবার এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই তুমুল চাঞ্চল্য ছড়াল এলাকায়।

অভিযোগের তির রুইয়া গ্রামের পঞ্চায়েত সদস্য-সহ তৃণমূলের একদল কর্মীর বিরুদ্ধে।ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রুইয়া আদিবাসী অধ্যুষিত গ্রাম। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই গ্রামের বাসিন্দা এক বিবাহিত মহিলার সঙ্গে গ্রামের এক যুবকের বিশেষ সম্পর্ক তৈরি হয়। এরপর তিনি নিজের স্বামী-সহ চার সন্তানকে ছেড়ে ওই যুবকের ভালোবাসার টানে পালিয়ে যান।

দুদিন পর ওই বধূকে খুঁজে গ্রামে নিয়ে আসেন গ্রামবাসীরা। সালিশি সভার আয়োজন করা হয়। সভায় হাজির করা হয় ওই প্রেমিককেও। সালিশি সভায় নিদান দেওয়া হয়, যুগলের মাথার চুল পুরোপুরি কেটে হাত বেঁধে গোটা গ্রামের রাস্তায় ঘোরানো হয়। তার পর প্রকাশ্যে মারধর করে হাত-পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়।

সালিশি সভার সিদ্ধান্ত যে কার্যকর করা হল, তার প্রমাণ রাখতে ওই যুগলের মাথার চুল কেটে নেড়া করে বেঁধে রাখার প্রতিটি মুহূর্ত ভিডিও রেকর্ডিং করা হয়। ভিডিওটি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে এলাকায় আলোড়ন তৈরি হয়েছে।

Releated Posts

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026

ভোগাপুরমে অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিশাখাপত্তনম, ১ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে নির্মিত অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক গ্রিনফিল্ড…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top