News Flash

  • Home
  • দেশ
  • সামাজিক মাধ্যমে বাংলাদেশের অবস্থা বর্ণনা তসলিমার
Image

সামাজিক মাধ্যমে বাংলাদেশের অবস্থা বর্ণনা তসলিমার

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি.স.): “উর্দু বলবে বাঙালি। কবর থেকে সালাম বরকতের হাড়গোড় তুলে পুড়িয়ে দিয়ে হয়তো উর্দুকে একদিন রাষ্ট্র ভাষা করবে। পাকিস্তানের পতাকাও কায়দা করে ওড়ানো হয়েছে কিছুদিন আগে।” সামাজিক মাধ্যমে এভাবেই বাংলাদেশের অবস্থা বর্ণনা করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

তিনি লিখেছেন, “শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ইসলামি জলসার ধুম পড়েছে। টুপি পরে শত শত ছাত্র উর্দু ভাষায় ইসলামি সংগীত গাইছে। জায়গায় জায়গায় লা ইলাহা লেখা ইসলামি পতাকা উড়ছে। শুধু জিহাদিরা নয়, সেনাবাহিনীও স্লোগান দিচ্ছে নারায়ে তকবির আল্লাহু আকবর।

রাজাকারের হাতে দেশ। এই সময় খুব স্বাভাবিক যে স্বাধীনতার শত্রু রাজাকারের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা হবে, দেশটাকে পাকিস্তানের অংশ করার জন্য মরিয়া হয়ে উঠেছে বহু লোক। বাংলাদেশ বেতারও সিদ্ধান্ত নিচ্ছে উর্দু অনুষ্ঠান চালু করার। বেশ তো, মুসলমানের ভাষা আরবি তো মকশো করা গেল না, অতএব হিন্দি সিনেমা দেখে দেখে হিন্দি জানা হয়েছে যখন, হিন্দি জানলে উর্দু তো কঠিন কিছু নয়।

শুনেছি ঢাকা করাচি ফ্লাইটও নাকি চালু হতে যাচ্ছে। শুনেছিলাম পাকিস্তানের ভিসাও নাকি ফ্রি করে দিচ্ছে। তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু পাকিস্তানের সঙ্গে একাকার হয়ে যেতে চাইলে পাকিস্তান কি রাজি হবে? আমার তো মনে হয় না। এই ছোট ছোট কালো কালো আনকুথ বাঙালিগুলোকে শুরু থেকেই লম্বা চওড়া ফর্সা ফর্সা পাঞ্জাবিরা ঘৃণা করেছে, ছোটলোক বলে ওয়াক করেছে। পাকিস্তানিরা আর যাকে নিয়েই পথ চলতে চাক, ইডিয়েট বাঙালিগুলোকে নিয়ে একদমই নয়।”

Releated Posts

শুধু শিরোনামে থাকার জন্যই এসব: রাহুলের ধর্নাকে কটাক্ষ নাড্ডার

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার ডেপুটি কমিশনার অব পুলিশের দফতরের সামনে ধর্নায় বসে ছাত্রের অভিযোগের…

ByBySandeep Biswas Aug 21, 2026

পেলেট গান কাণ্ডে উত্তেজনা, পার্লামেন্ট স্ট্রিট থানায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): দিল্লির যন্তর মন্তরে গত ২০ জুলাই ছাত্রদের বিক্ষোভ চলাকালীন পুলিশি পেলেট গান ব্যবহারের অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

বৃন্দাবনে নির্মীয়মাণ শপিং মলে শাটারিং ভেঙে মৃত ৩, আহত ১

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের বৃন্দাবনের রুক্মিণী বিহারে একটি নির্মীয়মাণ বাণিজ্যিক মলে শাটারিং ভেঙে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

কেন্দ্রের অনুমতি না মেলায় মার্কিন সফর বাতিল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির

হায়দরাবাদ, ২১ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় সরকারের অনুমতি না মেলায় আমেরিকা সফর বাতিল করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top