News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরের জনগণ সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেছেন : অনুরাগ সিং ঠাকুর
Image

জম্মু ও কাশ্মীরের জনগণ সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেছেন : অনুরাগ সিং ঠাকুর

রিয়েসি, ২১ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের জনগণ সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেছেন। জোর দিয়ে বললেন বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। শনিবার জম্মু ও কাশ্মীরের রিয়েসিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পরে আপনারা যদি বিধানসভা এবং লোকসভা নির্বাচনের দিকে তাকান, তাহলে দেখবেন জম্মু ও কাশ্মীরের জনগণ গণতন্ত্রের প্রতি নিজেদের আস্থা দেখিয়েছে এবং সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান করেছেন।”অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “জম্মু ও কাশ্মীরের জনগণ শান্তি ও সুখ চায়। জনসাধারণ জম্মু ও কাশ্মীরের উন্নয়ন নিশ্চিত করতে বিজেপিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের নেতারা কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের সমর্থনে বিবৃতি দিচ্ছেন…আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, রাহুল গান্ধী ভারতকে অপমান করেছেন। জম্মু ও কাশ্মীরের জনসাধারণের উচিত তাঁদের উপযুক্ত জবাব দেওয়া।”

Releated Posts

গণনার দায়িত্বে থাকা আধিকারিকদের তথ্য ফাঁসের অভিযোগ, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ মে (আইএএনএস): ভোটগণনার দায়িত্বে থাকা কিছু আধিকারিক তাঁদের ডিউটির বিবরণ বাইরে প্রকাশ করছেন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk May 3, 2026

বাণিজ্যিক এলপিজি দামের জেরে তামিলনাড়ুতে হোস্টেল-পি.জি ভাড়া বাড়ছে ৫ মে থেকে

চেন্নাই, ৩ মে (আইএএনএস): বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের ঊর্ধ্বগতির প্রভাবে তামিলনাড়ু জুড়ে হোস্টেল ও পেয়িং গেস্ট (পি.জি) আবাসনের…

ByByNews Desk May 3, 2026

জবলপুর ক্রুজ দুর্ঘটনা: শেষ নিখোঁজের দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৩

ভোপাল/জবলপুর, ৩ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুর জেলার বার্গি ড্যামে নৌকাডুবি-কাণ্ডে শেষ নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পর রবিবার…

ByByNews Desk May 3, 2026

উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ ভারতীয় নাবিক দেশে ফিরেছেন, ভারতীয় পতাকাবাহী জাহাজ নিরাপদ: কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top