News Flash

  • Home
  • দেশ
  • সবুজের পথে হাতছানি, এন.বি.এস.টি.সি-র জলপাইগুড়ি ডিপো থেকে ফের চালু প্যাকেজ ট্যুর
Image

সবুজের পথে হাতছানি, এন.বি.এস.টি.সি-র জলপাইগুড়ি ডিপো থেকে ফের চালু প্যাকেজ ট্যুর

জলপাইগুড়ি, ২১ সেপ্টেম্বর (হি.স.): দীর্ঘদিন বন্ধ থাকার পর এন.বি.এস.টি.সি-র জলপাইগুড়ি ডিপো থেকে ফের চালু হল প্যাকেজ ট্যুর। ‘সবুজের পথে হাতছানি’ নামে এই ট্যুরে শনিবার সকালে রওনা হলেন ২০ জন পর্যটক। জলপাইগুড়ি থেকে বোদাগঞ্জ, গজলডোবা, ওদলাবাড়ি, ডামডিম হয়ে বাসটি যাবে লাভা। সেখান থেকে ডেলো ঘুরে আবার লাভাতে এসে রাত্রিবাস। আগামীকাল রিশপ, সাঙ্গেখোলা হয়ে জলপাইগুড়িতে ফেরত। খাওয়া দাওয়া, থাকা পিছু জনপ্রতি খরচ ধরা হয়েছে, আড়াই হাজার টাকা। এনবিএসটিসির ডিপো ইনচার্জ দীপক রাহা জানিয়েছেন, গত মার্চ মাসের পর এই প্রথম প্যাকেজ ট্যুর আবার শুরু করা হল। এই প্যাকেজ ট্যুর শুরু হওয়ায় পর্যটকরাও খুশি।

হিন্দুস্থান সমাচার / রাকেশ / সন্তোষ মধুপ

Releated Posts

শুধু শিরোনামে থাকার জন্যই এসব: রাহুলের ধর্নাকে কটাক্ষ নাড্ডার

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার ডেপুটি কমিশনার অব পুলিশের দফতরের সামনে ধর্নায় বসে ছাত্রের অভিযোগের…

ByBySandeep Biswas Aug 21, 2026

পেলেট গান কাণ্ডে উত্তেজনা, পার্লামেন্ট স্ট্রিট থানায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): দিল্লির যন্তর মন্তরে গত ২০ জুলাই ছাত্রদের বিক্ষোভ চলাকালীন পুলিশি পেলেট গান ব্যবহারের অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

বৃন্দাবনে নির্মীয়মাণ শপিং মলে শাটারিং ভেঙে মৃত ৩, আহত ১

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের বৃন্দাবনের রুক্মিণী বিহারে একটি নির্মীয়মাণ বাণিজ্যিক মলে শাটারিং ভেঙে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

কেন্দ্রের অনুমতি না মেলায় মার্কিন সফর বাতিল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির

হায়দরাবাদ, ২১ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় সরকারের অনুমতি না মেলায় আমেরিকা সফর বাতিল করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top