News Flash

Image

স্মরণে নবাব পাতৌদি

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি.স.): আগামীকাল ২২ সেপ্টেম্বর  ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক নবাব মনসুর আলি খান পাতৌদির মৃত্যুদিন। বেঁচে থাকলে ৮৩-তম জন্মদিন পালন করতেন নবাব।

ছয়ের দশকে তার হাত ধরেই ভারতীয় ক্রিকেটে এসেছিল জোয়ার। মাত্র ২১ বছর বয়সেই ভারতীয় দলের গুরুদায়িত্ব তুলে নিয়েছিলেন কাঁধে।

ভারতের হয়ে ১৯৬১-১৯৭৫ এই ১৪ বছরে  মোট ৪৬ টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। যার মধ্যে ৪০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের নবাব। ভারতের ক্রিকেটে তার অভিষেক (১৯৬১) বছরেই এক দুর্ঘটনায় তিনি চোখ হারান। দুর্ঘটনার পর অনেকেই ভেবেছিলেন তার  আর ক্রিকেটে ফেরা হবে না।কিন্তু দুর্ঘটনার কিছুদিন পর মাঠে ফিরে ছিলেন  নবাব গর্জনের সঙ্গেই। তিনি বাইশ গজে ফিরে  নিজেকে প্রমান করে দেন তিনি টাইগার।

১৯৬৯ সালে তিনি বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে বিয়ে করেন। তাদের ছেলে সাইফ আলি খান এবং মেয়ে সোহা আলী খান দুজনেই হিন্দি সিনেমাতে অভিনয় করেন।

ফুসফুসের সংক্রমনের কারণে দিল্লির একটি হাসপাতালে ভারতের এই কিংবদন্তি  ক্রিকেটার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন।

Releated Posts

শুধু শিরোনামে থাকার জন্যই এসব: রাহুলের ধর্নাকে কটাক্ষ নাড্ডার

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার ডেপুটি কমিশনার অব পুলিশের দফতরের সামনে ধর্নায় বসে ছাত্রের অভিযোগের…

ByBySandeep Biswas Aug 21, 2026

পেলেট গান কাণ্ডে উত্তেজনা, পার্লামেন্ট স্ট্রিট থানায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): দিল্লির যন্তর মন্তরে গত ২০ জুলাই ছাত্রদের বিক্ষোভ চলাকালীন পুলিশি পেলেট গান ব্যবহারের অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

বৃন্দাবনে নির্মীয়মাণ শপিং মলে শাটারিং ভেঙে মৃত ৩, আহত ১

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের বৃন্দাবনের রুক্মিণী বিহারে একটি নির্মীয়মাণ বাণিজ্যিক মলে শাটারিং ভেঙে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

কেন্দ্রের অনুমতি না মেলায় মার্কিন সফর বাতিল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির

হায়দরাবাদ, ২১ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় সরকারের অনুমতি না মেলায় আমেরিকা সফর বাতিল করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top