বীরভূম, ২১ সেপ্টেম্বর (হি.স.) : দুর্গাপুজোর আগেই বীরভূমে ফিরছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর হওয়ার পর শনিবার সকাল থেকে মন্দিরে মন্দিরে পুজো দিয়েছেন তৃণমূল কর্মীরা। সিউড়ির রক্ষাকালীতলা মন্দির চত্বরে ঢাক বাজিয়ে গুড়, বাতাসা, মিষ্টি বিতরণ করা হয়। অনুব্রতর জামিনে স্বাভাবিকভাবেই খুশি তাঁর অনুগামীরা।পুজোর আগে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরবেন অনুব্রত মণ্ডল। তাই একেবারে সাজো সাজো রব বীরভূমের নিচুপট্টি এলাকায়। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (কেষ্ট)-এর বাড়িতে শুরু হচ্ছে রং করার কাজ। চলছে ঝাড়পোঁছ, আগাছা সাফাই। দু’বছর আগে আগস্ট মাসেই গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। বোলপুরের নিচুপট্টির বাসিন্দার তার পর ঠিকানা হয় আসানসোল জেল। সেখান থেকে ইডি তৃণমূল নেতাকে হেফাজতে নেয়। তার পর তিহাড় জেলে বন্দি ছিলেন বীরভূমের কেষ্ট। একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেষ্টর মেয়ে সুকন্যা মণ্ডলকেও দিল্লিতে ডেকে পাঠানো হয়। পরে তাঁকেও গ্রেফতার করা হয়। বাবার সঙ্গে তাঁরও ঠিকানা হয় তিহাড় জেল। সপ্তাহখানেক আগেই সুকন্যার জামিন মঞ্জুর হয়েছে। কারামুক্তি হয়েছে কেষ্টরও। শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ আদালত তৃণমূল নেতার জামিন মঞ্জুর করেছেন। দিতে হবে ১০ লক্ষ টাকার বন্ড। রয়েছে বেশ কিছু শর্ত।

অনুব্রতর জামিনের খুশি অনুগামীরা, মন্দিরে মন্দিরে পুজো দিলেন তৃণমূল কর্মীরা
Releated Posts
আয়ুষ্মান সারথি হোয়াটসঅ্যাপ চ্যাটবট ও ইউনিফায়েড ড্রাগ রেজিস্ট্রি চালু করলেন জে.পি. নাড্ডা
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস বাংলা): কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জে.পি.) নাড্ডা সোমবার স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, স্বচ্ছ ও…
আবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন মল্লিকার্জুন খাড়গে, বললেন ‘সরকারকে জবাবদিহির আওতায় রাখার লড়াই চলবে’
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): কর্নাটক থেকে পুনর্নির্বাচিত হয়ে সোমবার ফের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন…
পশ্চিম এশিয়া সংকটে তেলের ধাক্কা থেকে গ্রাহকদের সুরক্ষা দিয়েছে ভারত, দাবি কেন্দ্রের
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হলেও ভারত…
সেশেলসের জাতীয় দিবসের কুচকাওয়াজে অংশ নিল ভারতীয় সেনার অসম রেজিমেন্ট ও নৌবাহিনীর দল
ভিক্টোরিয়া, ২৯ জুন (আইএএনএস): সেশেলসের জাতীয় দিবস উদ্যাপনে ভারতীয় সেনাবাহিনীর অসম রেজিমেন্ট, ভারতীয় নৌবাহিনীর সদস্য এবং নৌবাহিনীর মার্চিং…


















