News Flash

  • Home
  • দেশ
  • তলব পেয়ে সিজিওতে হাজিরা দিলেন ডাঃ বিরূপাক্ষ বিশ্বাস
Image

তলব পেয়ে সিজিওতে হাজিরা দিলেন ডাঃ বিরূপাক্ষ বিশ্বাস

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় এ বার চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে তলব করল সিবিআই। শনিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি।

আর জি কর হাসপাতালের সেমিনার রুমে চিকিৎসকের দেহ উদ্ধারের দিন ঘটনাস্থলে ছিলেন বিরূপাক্ষ। ভাইরাল ভিডিওতেও তাঁকে দেখা গিয়েছিল বলে অনেকের দাবি। অন্য কলেজের চিকিৎসক হলেও কেন এসেছিলেন আর জি কর হাসপাতালে? জানতে চায় সিবিআই। যদিও, বিরূপাক্ষ দাবি করেন, ওই দিন আর জি কর মেডিক্য়ালে গেলেও তিনি সেমিনার হলে যাননি। চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য ভবন ও রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

প্রসঙ্গত, সিজিও কমপ্লেক্স থেকেই আর জি কর-কাণ্ডের তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। ধর্ষণ-খুনের ঘটনায় ইতিমধ্যে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। তিনি কেন্দ্রীয় গোয়েন্দাদের হেফাজতেই রয়েছেন। সন্দীপের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বিরূপাক্ষ।

Releated Posts

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026

হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…

ByByNews Desk Jun 29, 2026

করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…

ByByNews Desk Jun 29, 2026

পটনায় ভোজ্যতেলের গুদামে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকারও বেশি

পটনা, ২৯ জুন (আইএএনএস): বিহারের রাজধানী পটনার দিদারগঞ্জ থানার অন্তর্গত কর্মলিচক এলাকার মহুলি রোডে একটি ভোজ্যতেলের গুদামে ভয়াবহ…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top