News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশ সহকারি হাই কমিশনারের কাছে ডেপুটেশন ওয়াই টি এফের
Image

বাংলাদেশ সহকারি হাই কমিশনারের কাছে ডেপুটেশন ওয়াই টি এফের

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গত তিন দিন ধরে পার্বত্য চট্টগ্রামের দিঘিনালা, খাগড়াছড়ি সহ তার আশপাশের এলাকায় চাকমা, হিন্দু সহ বিভিন্ন জনজাতি অংশের মানুষনজন ও তাদের বাড়ি ঘরের উপর ধারাবাহিক আক্রমণ চলছে। বহু পরিবার ঘরছাড়া। তারই প্রতিবাদে ওয়াই টি এফের উদ্যোগে সার্কিট হাউস গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। পরবর্তী সময়প মিছিল করে বাংলাদেশ সরকারি হাই কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে।

সংগঠনের এক ব্যক্তি বলেন, বর্তমানে বাংলাদেশে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। প্রতিনিয়ত হিন্দু, চাকমা,সহ তিপরাসাদের উপর বর্বরোচিত আক্রমণ সংঘটিত করা হচ্ছে। বহু পরিবার সদস্যরা ঘর ছাড়া। তাঁরা বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন। শতাধিক ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। প্রায় ৬৭ জমকে গণহত্যার করা হয়েছে। বাংলাদেশে বসবাসকারীদপর নিরাপত্তা প্রদানের দাবিতে সোচ্চার হয়েছে তিপরা মথা ও ওয়াই টি এফ। তারই প্রতিবাদে ওয়াই টি এফের উদ্যোগে সার্কিট হাউস গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। পরবর্তী সময়প মিছিল করে বাংলাদেশ সরকারি হাই কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে।

আজ সামাজিক মাধ্যমে তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেবর্বমণ বলেন, বাংলাদেশের বাঙালি হিন্দু, চাকমা, মগ বৌদ্ধ এবং খ্রিস্টান সংখ্যালঘুদের সমর্থনে আছি। মনে রাখবে অসহিষ্ণুতার জন্য একদিন বিচার হবে। যা করেছে তা পাপ এবং তা তাদেরকেই ভোগ করতে হবে। এদিন তিনি, আজকের প্রতিবাদী মিছিলে ত্রিপুরার ত্রিপুরার মুসলিম সম্প্রদায়ের অনেকই উপস্থিত ছিলেন। তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। 


Releated Posts

আধিকারিকদের স্বচ্ছতা, সততার মধ্য দিয়ে কাজ করে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরী করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: জ্ঞান, নিষ্ঠা, স্বচ্ছতা ও দক্ষতাই উন্নতির মূল চাবিকাঠি। ভালো কাজের উপরই মানুষের পরিচয় বহণ…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিদ্যুৎ মাশুলের বাড়তি বোঝা গ্রাহকদের উপর চাপতে দেবে না সরকার, সাংবাদিক সম্মেলনে দাবি বিজেপির

আগরতলা, ২১ আগস্ট: বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে রাজ্যে তৈরি হওয়া উদ্বেগের মধ্যে সাধারণ গ্রাহকদের স্বস্তি দিতে রাজ্য সরকার উদ্যোগী…

ByByReshmi Debnath Aug 21, 2026

রাহুলের আট ঘণ্টার ধর্নার পর পেলেট-কাণ্ডে অজ্ঞাতদের বিরুদ্ধে এফআইআর

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দীর্ঘক্ষণ ধর্নার পর অবশেষে পেলেট গানে আহত ছাত্র সাহিল…

ByBySandeep Biswas Aug 21, 2026

ফিদেলের শিক্ষা ছিল ঐক্য, সেই শক্তিতেই কিউবার বিপ্লব টিকে আছে: কিউবার রাষ্ট্রদূত

আগরতলা, ২১ আগস্ট: সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা ও কিউবার বিপ্লবের অন্যতম প্রধান স্থপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top