News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রতিবাদী ২ ছাত্রীকে ক্লাস থেকে বহিষ্কারের অভিযোগ বিভাগীয় প্রধানের বিরুদ্ধে
Image

প্রতিবাদী ২ ছাত্রীকে ক্লাস থেকে বহিষ্কারের অভিযোগ বিভাগীয় প্রধানের বিরুদ্ধে

বাঁকুড়া, ২১ সেপ্টেম্বর (হি.স.) : আর জি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়া দুই ছাত্রীকে ক্লাসে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সারদামণি কলেজে।

অপর্ণা মণ্ডল ও প্রেয়সী টুডুকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ওই কলেজের ভূগোল বিভাগের প্রধান শ্যামল সাঁতরা ক্লাসে ঢুকতে দেননি বলে অভিযোগ। এই ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা। তারা বিষয়টিকে ‘থ্রেট কালচার’ বলে উল্লেখ করেছেন।

এই ঘটনায় সরব হন ছাত্রীরা। শনিবার সকাল থেকে কলেজের গেটের বাইরে ঘটনার প্রতিবাদে অবস্থান করেন ছাত্রীদের একাংশ। একজন অধ্যাপক কী ভাবে দুই ছাত্রীকে আন্দোলনে অংশ নেওয়ায় ক্লাস থেকে বার করে দিতে পারেন, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।

শ্যামল সাঁতরা এই অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘আমার বিভাগে একটা সুস্থ পরিবেশ রয়েছে। ২৫০ পড়ুয়া এখানে পড়াশোনা করেন। পড়ুয়ারাই লিখিত জানিয়েছিলেন, আন্দোলনে যাতে তাঁদের জোর করে নিয়ে যাওয়া না হয় বা টাকা আদায় করা না হয় তা নিশ্চিত করতে। কয়েকজনের নামে পড়ুয়রা অভিযোগও করেন। আমি তাঁদেরই চিহ্নিত করে বলেছি ক্লাস করার প্রয়োজন নেই।’

এই ঘটনা প্রসঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত মুখোপাধ্যায় বলেন, ‘ছাত্রীরা আমাকে অভিযোগ জানালে প্রথমে তা বিভাগের মধ্যে মিটিয়ে নিতে বলি। আমি এই বিষয়টি নিয়ে অধ্যাপকের সঙ্গে কথা বলব।’ তবে এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ মানতে চাননি তিনি।

Releated Posts

পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

অন্ধ্রপ্রদেশে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ১৫

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জনের…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মহররম উপলক্ষে মধ্যপ্রদেশজুড়ে কড়া নিরাপত্তা, আজ বের হবে তাজিয়া ও শোক মিছিল

ভোপাল, ২৬ জুন: মহররম উপলক্ষে শুক্রবার মধ্যপ্রদেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। রাজধানী ভোপালসহ রাজ্যের বিভিন্ন জেলায়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মধ্য ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হয়ে উঠবে নাগপুর বিমানবন্দর: নীতিন গড়করি

নাগপুর, ২৫ জুন (আইএএনএস): নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ মধ্য ভারতের অর্থনীতিতে নতুন গতি…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top