News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাদক বিরোধী অভিযানে ৯ লক্ষাধিক টাকার গাঁজা গাছ ধ্বংস  
Image

মাদক বিরোধী অভিযানে ৯ লক্ষাধিক টাকার গাঁজা গাছ ধ্বংস  

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানার পুলিশ আবারও মাদক বিরোধী অভিযানে সাফল্য অর্জন করেছে।থানার নতুন ওসি নারু গোপাল দেব দায়িত্ব নেওয়ার পর থেকেই গাঁজার চাষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।দীর্ঘদিন বন্ধ থাকা অভিযানের পুনরায় সূচনা করে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত গভীর জঙ্গলে অভিযান পরিচালনা করা হয়।

বক্সনগর বন দপ্তরের বাগবের ও আই টি আই কলেজ সংলগ্ন জঙ্গলে ছড়িয়ে থাকা প্রায় ৮ কানি বনভূমিতে গাঁজার চারা গাছ ধ্বংস করা হয়।অভিযানে মোট ৯ লক্ষেরও বেশি গাঁজার চারা গাছ এবং দুটি নার্সারি ধ্বংস হয়েছে,যা মাদক কারবারিদের জন্য বড় আঘাত।

অভিযানে অংশ নেন এসআই বিশ্বজিৎ দেববর্মা,এস আই অসীম দাস,অরুন দেববর্মা, শান্তি ত্রিপুরা সহ টিএসআর ও পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যরা। উল্লেখযোগ্যভাবে,গাঁজার চারা লাগানোর প্রস্তুতি থাকলেও পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তা নষ্ট করে দেয়।ওসি নারু গোপাল দেব জানান যে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

সোনামুড়া মহকুমার আওতাধীন সরকারি বনভূমিতে বছরের পর বছর ধরে গাঁজার অবৈধ চাষ চলে আসছিল। কিন্তু ওসি নারু গোপাল দেব দায়িত্ব নেওয়ার পর থেকে এই চাষ বন্ধ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েক লক্ষ গাঁজার চারা ধ্বংস করা হয়েছে, যা মাদক কারবারিদের বড় ক্ষতি করেছে।এই মাদক বিরোধী অভিযানের সফলতা প্রমাণ করে যে কলমচৌড়া থানার নতুন নেতৃত্ব সোনামুড়া মহকুমার গাঁজা চাষের সমস্যার সমাধানে আরও কঠোরভাবে এগিয়ে আসছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top