News Flash

  • Home
  • দেশ
  • উত্তর-পূর্ব দিল্লিতে যুবককে কুপিয়ে খুন, পুলিশ হেফাজতে দুই সন্দেহভাজন
Image

উত্তর-পূর্ব দিল্লিতে যুবককে কুপিয়ে খুন, পুলিশ হেফাজতে দুই সন্দেহভাজন

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): উত্তর-পূর্ব দিল্লিতে এক যুবককে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকার ঘটনা। এই খুনের ঘটনায় দুই সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে তাঁদের ছেলের।পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ৫-৬ জন যুবকের সঙ্গে ওই যুবকের বাদানুবাদ হয়। এরপর তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। পুলিশ ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খুনের ঘটনায় দুই সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।নিহত যুবকের দাদা জানিয়েছেন, খাজুরি এলাকায় আমি চুল কাটাচ্ছিলাম। সেই সময় আমার এক সহকারী এসে বলে, কয়েকজন যুবক আমার ভাইকে মারধর করছে। দুষ্কৃতীদের সঙ্গে এক-দু’জন মেয়েও ছিল। আমাকে দেখতে পেয়েই সবাই পালিয়ে যায়। একজনকে ধরেও ফেলেছিলাম, কিন্তু সে পালিয়ে যেতে সক্ষম হয়।

Releated Posts

‘মানুষ নেতা বেছে নেয়, কিন্তু এস আই আর-এ ঠিক উল্টোটা হচ্ছে’: বিজেডি সাংসদ সুলতা দেও

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রতিবাদের মধ্যেই বিজু জনতা দল (বিজেডি)-র সাংসদ সুলতা দেও…

ByByNews Desk Oct 6, 2026

২১ কিলোমিটার উচ্চতায় দেশীয় হাই-অল্টিটিউড এয়ারশিপের সফল পরীক্ষা ডিআরডিও-র

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই-অল্টিটিউড প্ল্যাটফর্ম সিস্টেম (এইচএপিএস)-এর সফল উড়ান পরীক্ষা করল প্রতিরক্ষা গবেষণা ও…

ByByNews Desk Oct 6, 2026

নবজাতকের সোনার আংটি প্রকল্পের পর তামিলনাড়ুতে সোনার ঋণের সীমা বাড়ল

চেন্নাই, ৬ অক্টোবর (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করতে তামিলনাড়ুর সমবায় ব্যাঙ্ক ও সমিতিগুলিতে…

ByByNews Desk Oct 6, 2026

ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার আহ্বান রাজনাথের

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর (আইএএনএস): ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top