News Flash

  • Home
  • দেশ
  • অভয়ার জন্য একসাথে একপাশে, ৪২ কিমি দীর্ঘ মশাল মিছিল শহরে
Image

অভয়ার জন্য একসাথে একপাশে, ৪২ কিমি দীর্ঘ মশাল মিছিল শহরে

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি.স.) প্রতিবাদের শহর, প্রতিরোধের শহর। শহরে ঐতিহাসিক রিলে মশাল মিছিল শুক্রবার। ৪২ কিমি রাজপথে ওই মশাল যাবে হাতে হাত মিলিয়ে। একের হাত ছুঁয়ে অন্যের হাতে। এভাবেই দীর্ঘ পথ পরিক্রমা। চিকিৎসক থেকে নাগরিক সমাজ। জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের পাশাপাশি নাগরিক সমাজও সামিল। দক্ষিণে হাইল্যান্ড পার্ক থেকে বের হয়ে ঐতিহাসিক মশাল মিছিল শ্যামবাজার পর্যন্ত। উল্লেখ্য, মহিলাদের নেতৃত্বে গত ১৪ আগস্ট শহর জুড়ে রাত দখলের অভিযানের ডাক দেওয়া হয়েছিল। জনসমর্থন মিলেছিল ওই রাতে। আলো হাতে পথে নামে প্রতিবাদী জনতা। প্রায় এক মাসেরও বেশি অর্থাৎ ৩৭ দিন পর কলকাতায় ফের এক বড়সড় মিছিলের আয়োজক ‘মানবজমিন’ – সংগঠন।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top