News Flash

  • Home
  • দেশ
  • ২১-২৩ সেপ্টেম্বর আমেরিকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, রয়েছে একগুচ্ছ কর্মসূচি
Image

২১-২৩ সেপ্টেম্বর আমেরিকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ থেকে ২৩ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। শনিবার আমেরিকার ডেলওয়ারের উইলনমিংটনে চতুর্থ কোয়াড নেতৃবৃন্দের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আমেরিকার অনুরোধে ভারত ২০২৫ সালের কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করতে রাজি হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত এক বছরে কোয়াড কতখানি অগ্রগতি লাভ করেছে, তা পর্যালোচনা করা হবে চতুর্থ কোয়াড নেতৃবৃন্দের সম্মেলনে।এছাড়াও ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ‘সামিট অফ দ্য ফিউচার’-এ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। নিউইয়র্কে প্রবাসী ভারতীয়দের এক সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলির সিইওদের সঙ্গেও মতবিনিময় করবেন।

Releated Posts

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top