News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্গাপুরে কাপড়ের দোকানে আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Image

দুর্গাপুরে কাপড়ের দোকানে আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

দুর্গাপুর, ২০ সেপ্টেম্বর (হি.স.): দুর্গাপুরে আগুন লাগল একটি কাপড়ের দোকানে। শুক্রবার সকালে দুর্গাপুর স্টেশন বাজারের একটি কাপড়ের দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। পাশাপাশি, সেখানে উপস্থিত হন কোকওভেন থানার পুলিশও। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয় দুর্গাপুর স্টেশন বাজার চত্বরে। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে একটি কাপড়ের দোকানে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই সেই আগুন ভয়াবহ রূপ নেয়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। পুজোর মুখে এই অগ্নিকাণ্ডে মাথায় ওই দোকানের মালিকের।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top