News Flash

  • Home
  • দেশ
  • গুরুগ্রামে ভুল দিক থেকে আসা গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, তদন্তে পুলিশ
Image

গুরুগ্রামে ভুল দিক থেকে আসা গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, তদন্তে পুলিশ

গুরুগ্রাম, ২০ সেপ্টেম্বর (হি.স.): হরিয়ানার গুরুগ্রামে ভুল দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। গুরুগ্রামের ডিএলএফ ফেস ২ থানা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। শুক্রবার গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তকে আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। গুরুগ্রাম পুলিশ ভুল দিকে ড্রাইভিংয়ের জন্য ১৬ হাজার টাকার বেশি চালান কেটেছে এবং কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।দুর্ঘটনায় মৃত বাইক আরোহীর মা বলেছেন, “আমি আমার ছেলের বিচার চাই। একজন ব্যক্তি আমার ছেলেকে হত্যা করেছে। আমার একটাই প্রশ্ন কেন তাকে জামিনে মুক্তি দেওয়া হলো? আমার ছেলে আর নেই কিন্তু সে (অভিযুক্ত) শান্তিতে রাতে ঘুমিয়েছে। পুলিশ আমাদের সাহায্য করছে না কেন?”

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top