News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরের দ্রুত অগ্রগতি, এটাই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী
Image

জম্মু ও কাশ্মীরের দ্রুত অগ্রগতি, এটাই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

শ্রীনগর, ১৯ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের দ্রুত অগ্রগতি, এটাই প্রধান লক্ষ্য। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার শ্রীনগরে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমাদের সকলের লক্ষ্য হল জম্মু ও কাশ্মীরের দ্রুত অগ্রগতি। আমি জম্মু ও কাশ্মীরের দ্রুত উন্নতির চেতনা জাগানোর বার্তা নিয়ে আপনাদের মাঝে এসেছি।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “জম্মু ও কাশ্মীরে এখন গণতন্ত্রের উৎসব চলছে। গতকাল প্রথম দফার ভোট হয় ৭ জেলায়। প্রথমবারের মতো সন্ত্রাসের ছায়া ছাড়াই এই ভোট হয়েছে। এত বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে বাড়ি থেকে বের হয়েছেন, এটা আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।”প্রধানমন্ত্রীর কথায়, “জম্মু ও কাশ্মীরের জনগণ কীভাবে ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করছেন তা এখন সারা বিশ্ব প্রত্যক্ষ করছে। আমি এ জন্য জম্মু ও কাশ্মীরের জনগণকে অভিনন্দন জানাই!” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “কয়েকদিন আগে আমি যখন জম্মু ও কাশ্মীরে এসেছিলাম, তখন বলেছিলাম জম্মু ও কাশ্মীরের ধ্বংসের জন্য তিনটি পরিবার দায়ী। এরপর থেকে দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত আতঙ্কে রয়েছে এই মানুষগুলি। তাঁরা মনে করে যে কেউ কীভাবে তাঁদের প্রশ্ন করতে পারে, তাঁরা মনে করে যে কোনওভাবেই হোক চেয়ার দখল করা এবং তারপরে আপনাদের সবাইকে লুট করা তাঁদের জন্মগত অধিকার।” প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, “জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত করা, জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী প্রতিটি শক্তিকে পরাজিত করা, এখানকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া, এটাই মোদীর অভিপ্রায়, মোদীর প্রতিশ্রুতি।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top