রোহতক, ১৯ সেপ্টেম্বর (হি.স.): হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার নির্বাচনী ইস্তেহার (সঙ্কল্প পত্র) প্রকাশ করলো বিজেপি। বৃহস্পতিবার দুপুরে হরিয়ানার রোহতকে এক সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।সঙ্কল্প পত্র প্রকাশের পর কংগ্রেসকে আক্রমণ করেছেন নাড্ডা। তিনি বলেছেন, “কংগ্রেসের জন্য এই দলিল (ইস্তেহার) একটি আনুষ্ঠানিকতা মাত্র। তাঁদের জন্য এই দলিল শুধুমাত্র একটি আচার পালনের জন্য এবং তাঁদের জন্য এই দলিল জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। ১০ বছর আগে হরিয়ানার চিত্র কী ছিল? হরিয়ানার চিত্র ছিল ‘খার্চি’ এবং ‘পার্চি’-এর ভিত্তিতে চাকরি পাওয়ার। হরিয়ানা জমি কেলেঙ্কারির জন্য পরিচিত ছিল…আমাদের জন্য ‘সঙ্কল্প পত্র’ খুবই গুরুত্বপূর্ণ। আমরা হরিয়ানাকে অবিরাম পরিষেবা প্রদান করছি।”

কংগ্রেসের জন্য নির্বাচনী ইস্তেহার শুধুমাত্র আনুষ্ঠানিকতা মাত্র : জে পি নাড্ডা
Releated Posts
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…
ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি
ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…
হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

















