News Flash

  • Home
  • দেশ
  • পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে বোমা মারার অভিযোগ কুলতলিতে, এলাকায় উত্তেজনা
Image

পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে বোমা মারার অভিযোগ কুলতলিতে, এলাকায় উত্তেজনা

কুলতলি,১৯ সেপ্টেম্বর (হি.স.) : পারিবারিক অশান্তির জেরে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার জজেরহাট এলাকায়।  ঘটনায় কোনও   হতাহতের খবর নেই।  তবে দিনে দুপুরে বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।  ঘটনার খবর পেয়ে কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।  কে অথবা কারা এই বোমা ছুড়েছে তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্থানীয় মসিবুর রহমান ওরফে বাবলু নিজের স্ত্রীকে মারধর করেছিলেন কয়েকদিন আগে।  সেই ঘটনায় প্রতিবেশীরা প্রতিবাদ করেছিলেন।  সেই থেকেই প্রতিবেশীদের সঙ্গে বাবলুর বিবাদ শুরু হয়। সেই বিবাদের জেরেই এদিন সকালে আচমকাই প্রতিবেশী আইজুল হালদারের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে অভিযুক্ত বাবলু।  ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায়।  আক্রান্তদের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই বাবলু তাঁদেরকে নানা ভাবে ভয় দেখায়।  বোমা, বন্দুক নিয়ে এলাকায় ঘোরাঘুরি করে।  এদিন সকালে আচমকাই সে বোমা ছোড়ে।  ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top