News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ২৩ সেপ্টেম্বর কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে এআইকেকেএমএসের মহাপঞ্চায়েত, আজ দিল্লির উদ্দেশ্যে রওয়ানা সংগঠনের নেতৃত্বরা
Image

আগামী ২৩ সেপ্টেম্বর কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে এআইকেকেএমএসের মহাপঞ্চায়েত, আজ দিল্লির উদ্দেশ্যে রওয়ানা সংগঠনের নেতৃত্বরা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আগামী  ২৩ সেপ্টেম্বর দিল্লির তালকোটরা স্টেডিয়ামে কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে এআইকেকেএমএসের মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হবে। এই মহাপঞ্চায়েতে অংশ নিতে সংগঠনের রাজ্য সম্পাদক সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে দিল্লির উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশন থেকে রওনা দিয়েছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিনিধি দলের এক ব্যক্তি বলেন, প্রায় তেরো মাস ঐতিহাসিক কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল। ওই আন্দোলনের জেরে কৃষকদের সমস্ত দাবি মানার কথা বলেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু দাবিগুলোর মধ্যে শুধু তিনটি কৃষক আইন বাতিল করেছে। বাকি দাবিগুলো এখনো মানে নি। তাই বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আগামী  ২৩ সেপ্টেম্বর দিল্লির তালকোটরা স্টেডিয়ামে কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে এআইকেকেএমএসের মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হবে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top