News Flash

  • Home
  • দেশ
  • উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মমতা, ফের তোপ ডিভিসি-কে
Image

উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মমতা, ফের তোপ ডিভিসি-কে

উদয়নারায়ণপুর. ১৯ সেপ্টেম্বর (হি.স.): হাওড়ার উদয়নারায়ণপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী আবারও ডিভিসি-কে আক্রমণ করেছেন। মমতা বলেছেন, “এমনটা বৃষ্টির জন্য নয়। হ্যাঁ, ৪-৫ দিন ধরে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু আমরা তা সহ্য করতে পারি। আমাদের অনেক পরিকাঠামো ও ব্যবস্থা আছে। কিন্তু ডিভিসি এবং অন্যান্য এলাকা থেকে যে ৫ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে তা মানুষ সহ্য করতে পারে না। আমার জানা অনুযায়ী, ডিভিসি বাঁধের ক্ষমতা ১০০ শতাংশ থেকে মাত্র ৩৬ শতাংশে নেমে এসেছে। এটি অবশ্যই কেন্দ্রীয় সরকারের অবহেলার কারণে – কোনও ড্রেজিং নেই, বছরের পর বছর ধরে জল নিষ্কাশন করা হয়নি৷ আমরা প্রতি বছর লড়াই করছি। বাংলার মানুষ কেন সংগ্রাম করবে? তারা বলেছে, ঝাড়খণ্ড নিরাপদ থাকুক। আমি বললাম, হ্যাঁ, ঝাড়খণ্ডকে বাঁচাতে হবে, কিন্তু বাংলাকেও নিরাপদ রাখতে হবে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, “তিনি বলেন, “বছরে এমনটা কখনও হয়নি। আমরা প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠি দিয়েছি, কিন্তু তা বিবেচনা করা হয়নি। আমাদের মন্ত্রীর দল সেখানে গিয়েছিল। আমরা আর কী করতে পারি? তারা কিছুই করেনি। এই কারণে আমাদের মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন।”

Releated Posts

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top