News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির কারোল বাগে ভেঙে পড়ল বাড়ি, মৃত্যু একজনের, উদ্ধার ১৫ জন
Image

দিল্লির কারোল বাগে ভেঙে পড়ল বাড়ি, মৃত্যু একজনের, উদ্ধার ১৫ জন

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): বাড়ি ভেঙে ফের বিপর্যয় রাজধানী দিল্লিতে। বুধবার সকালে দিল্লির কারোল বাগ এলাকায় ভেঙে পড়ল একটি ৪-তলা বাড়ি, ভেঙে পড়া ওই বাড়ির ভগ্নস্তূপের নীচে কয়েকজন আটকে থাকার শঙ্কা রয়েছে! ইতিমধ্যেই ১৫ জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু হয়েছে একজনের, ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও দমকল, স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকালে কারোল বাগ এলাকায় একটি ৪-তলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও উদ্ধারকাজ চলছে। ডিসিপি সেন্ট্রাল এম হর্ষ বর্ধন বলেছেন, বুধবার সকাল ৯টা নাগাদ খবর পাওয়া যায়, প্রসাদ নগর থানার অধীনে বাপা নগর এলাকায় একটি বাড়ি ভেঙে পড়েছে। একটি পুরানো বহুতলের প্রায় ২৫ স্কোয়ার ইয়ার্ড ভেঙে পড়ে। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। কয়েকজন এখনও আটকে থাকার সম্ভাবনা রয়েছে। অভিযান শেষ হলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।অতিরিক্ত ডিসিপি হুকমা রাম বলেছেন, “এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে, অভিযান চলছে। বলা হচ্ছে, এটি একটি ৪-তলা বিল্ডিং এবং পঞ্চম তলায় একটি কক্ষ তৈরি করা হয়েছে। একজনের মৃত্যু হয়েছে, আরও একজন সম্ভবত ভগ্নস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top