শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : অবৈধ নির্মাণের বিরুদ্ধে ফের অভিযান চালালো শিলিগুড়ি পুরনিগম। বুধবার শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডে একটি পুরোনো বহুতলে তৈরি হওয়া নবনির্মিত অবৈধ নির্মান ভেঙে দেয় পুরনিগমের কর্মীরা। জানা গিয়েছে, ওই বহুতল রঙ ও মেরামতের কাজের জন্য পুরনিগমের অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, মেরামতের নামে ওই বহুতলে লিফট সহ অবৈধ নির্মান তৈরি করা হচ্ছিল। এই খবর পেয়েই পুরনিগমের তরফে অবৈধ নির্মান ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু বহুতলের মালিক কোনো কথা শোনেননি। এরপরই এদিন সেই বহুতলে অভিযান চালিয়ে অবৈধ নির্মাণ ভেঙে দিল পুরনিগম। এর পাশাপাশি বহুতলে তৈরি করা লিফটিও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভেঙে দিল পুরনিগম
Releated Posts
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…
ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি
ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…
হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

















