News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির কারোল বাগে ভেঙে পড়ল বাড়ি, মৃত্যু ৩ জনের, আহত ১৪ জন
Image

দিল্লির কারোল বাগে ভেঙে পড়ল বাড়ি, মৃত্যু ৩ জনের, আহত ১৪ জন

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): বাড়ি ভেঙে ফের বিপর্যয় রাজধানী দিল্লিতে। বুধবার সকালে দিল্লির কারোল বাগ এলাকায় ভেঙে পড়ল একটি ৪-তলা বাড়ি, ভেঙে পড়া ওই বাড়ির ভগ্নস্তূপের নীচে কয়েকজন আটকে ছিলেন। ইতিমধ্যেই ১৪ জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু হয়েছে ৩ জনের, ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও দমকল, স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকালে কারোল বাগ এলাকায় একটি ৪-তলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও উদ্ধারকাজ চলছে। ডিসিপি সেন্ট্রাল এম হর্ষ বর্ধন বলেছেন, বুধবার সকাল ৯টা নাগাদ খবর পাওয়া যায়, প্রসাদ নগর থানার অধীনে বাপা নগর এলাকায় একটি বাড়ি ভেঙে পড়েছে। একটি পুরানো বহুতলের প্রায় ২৫ স্কোয়ার ইয়ার্ড ভেঙে পড়ে। এখনও পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু হয়েছে ৩জনের। কয়েকজন এখনও আটকে থাকার সম্ভাবনা রয়েছে। অভিযান শেষ হলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।অতিরিক্ত ডিসিপি হুকমা রাম বলেছেন, “এখনও পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে, ৩ জনের মৃত্যু হয়েছে, অভিযান চলছে। বলা হচ্ছে, এটি একটি ৪-তলা বিল্ডিং এবং পঞ্চম তলায় একটি কক্ষ তৈরি করা হয়েছে। ৩ জনের মৃত্যু হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top