News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানায় নির্বাচনী ইস্তেহার প্রকাশ কংগ্রেসের;  মহিলা ক্ষমতায়নে বিশেষ জোর, একগুচ্ছ প্রতিশ্রুতি
Image

হরিয়ানায় নির্বাচনী ইস্তেহার প্রকাশ কংগ্রেসের;  মহিলা ক্ষমতায়নে বিশেষ জোর, একগুচ্ছ প্রতিশ্রুতি

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বুধবার দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদর দফতরে হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য দলের ইস্তেহারের অংশ হিসাবে গ্যারান্টি প্রকাশ করেছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা, হরিয়ানা কংগ্রেস প্রধান উদয় ভানও উপস্থিত ছিলেন এই গ্যারান্টি প্রকাশ অনুষ্ঠানে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “আমরা ৭টি গ্যারান্টি ঘোষণা করছি, হরিয়ানায় আমাদের সরকার গঠন করার পরে আমরা তা পূরণ করব। আমরা আমাদের ৭টি প্রতিশ্রুতিকে ৭টি বিভাগে ভাগ করেছি। মহিলাদের প্রতি মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে। আমরা গ্যাস সিলিন্ডারের জন্য প্রতি মাসে ৫০০ টাকা দেব। বয়স্কদের জন্য পেনশন, বিশেষ প্রতিবন্ধীদের জন্য পেনশন এবং পুরাতন পেনশন স্কিম অনুযায়ী বিধবাদের পেনশন পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকর করা হবে এবং প্রতিটি বিভাগ পেনশনের টাকা হিসাবে ৬০০০ টাকা পাবে… আমরা যুবকদের জন্য ২ লক্ষ স্থায়ী চাকরি দেব।”

নির্বাচনী ইস্তেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। হরিয়ানা কংগ্রেস প্রধান উদয় ভান বলেছেন, ‘হরিয়ানার কংগ্রেস সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য ১৮ বছরের বেশি বয়সী প্রতিটি মহিলাকে প্রতি মাসে ২০০০ টাকা প্রদান করবে। ৫০০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। প্রবীণ নাগরিকদের ৬,০০০ টাকা পেনশন। পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা হবে। ২ লক্ষ শূন্য সরকারি চাকরি পূরণ করা হবে। হরিয়ানাকে মাদকমুক্ত করা হবে। চিরঞ্জীবী স্কিমের আদলে ২৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ মিলবে। দরিদ্র পরিবারকে প্লট দেওয়া হবে। আমরা আইনিভাবে এমএসপি নিশ্চিত করব।”

Releated Posts

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top