News Flash

  • Home
  • দেশ
  • নির্যাতিতার বাবার চিঠি নিয়ে উদ্বেগ সুপ্রিম কোর্টের
Image

নির্যাতিতার বাবার চিঠি নিয়ে উদ্বেগ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর কাণ্ডে নির্যাতিতার বাবার লেখা গত ১২ সেপ্টেম্বরের চিঠি নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সিবিআইকে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এক নির্দেশে বলেন, চিঠিতে উল্লিখিত বিষয়গুলির উপর তারা যেন নজর রাখে এবং তদন্ত করে দেখে।

তদন্তকারী সংস্থার তরফে সলিসিটির জেনারেল তুষার মেহতা আশ্বাস দেন, সিবিআই ইতিমধ্যেই বাবার লেখা বিষয়গুলির উপর নজর রেখেছে এবং সেগুলি পর্যালোচনা করে দেখবে। প্রধান বিচারপতি মঙ্গলবার আরও বলেন, নির্যাতিতার বাবার কিছু নির্দিষ্ট বিষয়ে উদ্বেগের যথেষ্ট কারণ আছে। আমরা গোপনীয়তার জন্য সেই দরখাস্ত প্রকাশ করছি না। তবে সিবিআইয়ের পক্ষে তা অত্যন্ত মূল্যবান তথ্য হতে পারে। এমনিতেই পাঁচদিন দেরি হয়ে যাওয়ায় তদন্ত ব্যাহত হয়েছে বলে মনে করেন তিনি।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top