News Flash

  • Home
  • দিনের খবর
  • জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির, শুভকামনা জানালেন উপ-রাষ্ট্রপতিও
Image

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির, শুভকামনা জানালেন উপ-রাষ্ট্রপতিও

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর ৭৪-তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় রাষ্ট্রপতি লিখেছেন, প্রধানমন্ত্রী মোদী তাঁর অসামান্য ব্যক্তিত্ব, অবিস্মরণীয় কাজের মধ্যে দিয়ে দেশকে সমৃদ্ধির ও সম্মানের পথে এগোতে সাহায্য করেছেন। রাষ্ট্রপতি তাঁর দীর্ঘ, নিরোগ ও সুস্থ জীবন কামনা করেছেন। উপ-রাষ্ট্রপতি সোশ্যাল মিডিয়ায় তাঁর বার্তায় লিখেছেন, দুই দশকেরও বেশী সময় ধরে প্রধানমন্ত্রী যেভাবে দেশের শাসনভার চালাচ্ছেন, তা রীতিমতো প্রশংসার যোগ্য। তাঁর তৃতীয় দফার মেয়াদকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করে ধনখড় বলেন, প্রধানমন্ত্রী মোদী দেশের সাংস্কৃতিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে অগ্রগতির পথকে আরও প্রশস্ত করেছেন, জাগ্রত করেছেন দেশের অন্তরাত্মাকেও। ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রীর উদ্যোগকেও তিনি অভূতপূর্ব বলে উল্লেখ করেন।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top