News Flash

  • Home
  • প্রধান খবর
  • গত ১০ বছরে শক্তিশালী ভারত প্রতিষ্ঠা করেছে মোদী সরকার : অমিত শাহ
Image

গত ১০ বছরে শক্তিশালী ভারত প্রতিষ্ঠা করেছে মোদী সরকার : অমিত শাহ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): গত ১০ বছরে অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা জোরদার করে শক্তিশালী ভারত প্রতিষ্ঠায় সফল হয়েছে মোদী সরকার। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, “ভারতে ১০ বছর উন্নয়ন, নিরাপত্তা এবং দরিদ্রদের কল্যাণে উৎসর্গ করার পর, ভারতের জনগণ বিজেপি এবং তাঁদের জোটের দলগুলিকে একটি জনাদেশ দিয়েছে… গত ৬০ বছরে ওই প্রথমবার এমনটা হয়েছে। এতে দেশে রাজনৈতিক স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। আমরা নীতির বাস্তবায়ন দেখেছি… গত ১০ বছরে মোদী সরকার অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা জোরদার করে একটি শক্তিশালী ভারত প্রতিষ্ঠায় সফল হয়েছে… প্রধানমন্ত্রী মোদী নতুন শিক্ষানীতি নিয়ে এসেছেন, যার মধ্যে রয়েছে আমাদের প্রাচীন শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক শিক্ষা, যা আমাদের আঞ্চলিক ভাষাকেও সম্মান করে।”মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম ১০০ দিন উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার একটি পুস্তিকা উন্মোচন করেছেন। এই অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, “দেশের অনেক প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে ‘সেবা পক্ষওয়াড়া’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত, আমাদের দলের কর্মীরা জনগণকে সাহায্য করবেন… প্রধানমন্ত্রী মোদী একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী হয়েছেন। ১৫টি বিভিন্ন দেশ তাঁকে নিজেদের সর্বোচ্চ সম্মান দিয়েছে… ১৪০ কোটি ভারতীয় তাঁর দীর্ঘায়ু কামনা করছেন।”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top