News Flash

  • Home
  • দেশ
  • দেশ চালাবে জঙ্গিরাই”, সামাজিক মাধ্যমে তোপ তসলিমার
Image

দেশ চালাবে জঙ্গিরাই”, সামাজিক মাধ্যমে তোপ তসলিমার

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): “জঙ্গিরাই উপদেষ্টাদের বসিয়েছে, সচিবদের বসিয়েছে, ভিসিদের বসিয়েছে। দেশের গুরুত্বপূর্ণ সমস্ত ক্ষেত্রে প্রো-জঙ্গি প্রো-জিহাদি লোক বসানো সারা।  জঙ্গিরা   জানে  অশীতিপর ইউনুস হাসিনার অপমানের প্রতিশোধ নিতে ক্ষমতায় বসেছে, দেশ চালাবে জঙ্গিরাই।”

মঙ্গলবার সামাজিক মাধ্যমে এভাবেই কটাক্ষ করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, “হাসিনা এবং অন্যান্য সরকার যখন ধর্মকে ব্যবহার করেছে ক্ষমতায়  থাকার জন্য, আমি শত শত বার বলেছি, এমন মোল্লা তোষণ, এমন ধর্মের রাজনীতি, এমন শিশু মস্তিস্কে ধর্ম ঢুকিয়ে দেওয়া যদি চলতে থাকে, শহর বন্দর গ্রাম গঞ্জের  যুব সমাজকে নারীবিদ্বেষী, সাম্প্রদায়িক আর হুরসঙ্গমলোভী বানানোর জন্য ওয়াজিদের যদি অধিকার দেওয়া হতে থাকে, তবে ভবিষ্যতে  মৌলবাদীদের দখলে  শুধু নয় জিহাদিদের  দখলে চলে যাবে বাংলাদেশ।

যে জিহাদিস্তানের কল্পনা আমি করতাম, সেই দুঃস্বপ্নের জিহাদিস্তান বর্তমান বাংলাদেশের চেয়ে ভাল ছিল, অন্তত নীতি বলে সামান্য কিছু হলেও ছিল, শ্বাস নেওয়ার হাওয়াও কিছু ছিল। এখন তো দুর্গন্ধ মলমূত্রের কুয়োয় ডুবে আছে সবাই।

মিথ্যে মামলায় সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়েছে। লেখক বুদ্ধিজীবী শাহরিয়ার কবীরকে গ্রেফতার করা হয়েছে। প্রগতিশীল সাংবাদিকদের গ্রেফতার করা হয়েছে। দেশ পুরোটাই চলে গেছে জামাতি-জিহাদি-জঙ্গীদের হাতে। জঙ্গিরা জানে এনজিও সরকার এদের নিয়ন্ত্রণ করতে পারবে  না, নিয়ন্ত্রণ করার চেষ্টাও করবে না, সে সাহসও এনজিও সরকারের নেই।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top