News Flash

  • Home
  • দেশ
  • আমতা ও উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি, এলাকা পরিদর্শনে মন্ত্রী পুলক রায়
Image

আমতা ও উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি, এলাকা পরিদর্শনে মন্ত্রী পুলক রায়

হাওড়া, ১৭ সেপ্টেম্বর (হি.স.): ডিভিসির ছাড়া জলে হাওড়া জেলার আমতা ও উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই আমতা বিধানসভার দ্বীপাঞ্চলের অধিকাংশ নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। অন্যদিকে জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আমতা ও উদয়নারায়ণপুর যাচ্ছেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী পুলক রায়। সূত্রের খবর, মঙ্গলবার মন্ত্রী প্রথমে উদয়নারায়ণপুর যাবেন। সেখানে বিধায়ক সমীর পাঁজাকে নিয়ে একটি বৈঠক করবেন। সেই বৈঠকে হাওড়ার জেলাশাসক,  উলুবেড়িয়ার মহকুমা শাসক সহ প্রশাসনের একাধিক কর্তাদের উপস্থিত থাকার কথা। উদয়নারায়ণপুর থেকে মন্ত্রী আমতা ২ নং ব্লকে গিয়ে বিধায়ক সুকান্ত পালের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এদিকে বিধানসভা এলাকায় বন্যা পরিস্থিতির উপর নজর রাখার জন্য বিধায়ক সুকান্ত পাল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছেন। সেখানে তিনি বন্যা কবলিত মানুষদের যে কোনও সমস্যার কথা জানছেন।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top