News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি কর মামলায় সিবিআই তদন্তে সন্তুষ্ট প্রধান বিচারপতি, রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় এজেন্সি
Image

আর জি কর মামলায় সিবিআই তদন্তে সন্তুষ্ট প্রধান বিচারপতি, রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় এজেন্সি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর মামলায় তদন্তের অগ্রগতি জানিয়ে ফের ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিল সিবিআই। মঙ্গলবার শীর্ষ আদালতে রিপোর্ট জমা দেয় সিবিআই। রিপোর্ট দেখার পর প্রধান বিচারপতি বলেছেন, “সিবিআইয়ের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে।” একই সঙ্গে তিনি বলেন, “তদন্ত চলছে। এই অবস্থায় রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্তপ্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে।”প্রধান বিচারপতি বলেন, ময়নাতদন্তের চালান দেওয়া হয়েছিল কি না, ময়নাতদন্তের পদ্ধতি মানা হয়েছে কি না, তথ্যপ্রমাণ নষ্ট-সহ পুরো বিষয়টি রিপোর্টে বলা হয়েছে। সিবিআই রিপোর্টে যা দিয়েছে, তা খুবই উদ্বেগের বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।  রিপোর্ট পড়ে তাঁরা বিচলিত বলেও জানান প্রধান বিচারপতি।মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায়, আর জি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার দিন অকুস্থলে কারা ছিলেন, সেই সব নাম জমা দিতে পারবেন জুনিয়র ডাক্তারেরা। একই সঙ্গে তদন্তকারী সংস্থাকে শীর্ষ আদালতের নির্দেশ, তদন্তের স্বার্থে ওই বিষয়গুলি নিয়ে সিবিআইকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top