News Flash

  • Home
  • দেশ
  • বিশ্বকর্মার আরাধনায় মেতেছে আপামর বাঙালি, রঙিন ঘুড়িতে নীল আকাশ বর্ণিল
Image

বিশ্বকর্মার আরাধনায় মেতেছে আপামর বাঙালি, রঙিন ঘুড়িতে নীল আকাশ বর্ণিল

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): দেবশিল্পী বিশ্বকর্মা। দেব কারিগর বিশ্বকর্মার আরাধনায় মেতেছে আপামর বাঙালি। গণেশ পুজো শেষ হতে না হতেই, মঙ্গলবার বিশ্বকর্মা পুজোয় মেতেছে আপামর বাঙালি। সরস্বতী পুজোয় যেমন বই ছুঁতে নেই, পড়াশোনা বারণ, বিশ্বকর্মা পুজোয় আগুন জ্বলে না কামারশালায়। কাজ বন্ধ থাকে বিভিন্ন শিল্পীদের। মঙ্গলবার সকাল থেকেই বিশ্বকর্মা পুজোয় মেতেছেন বিভিন্ন শিল্প ও নির্মাণ পেশার সঙ্গে যুক্ত শিল্পী, কারিগর ও কর্মীরা।বিশ্বকর্মা পুজো প্রতি বছরেই ১৭ সেপ্টেম্বরের জন্য নির্দিষ্ট। ধরে নেওয়া হয়, ১৭ সেপ্টেম্বরই হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন। এবারও অন্যথা হল না। মঙ্গলবার সমগ্র বাংলায় যথোচিত ধর্মীয় মর্যাদায় পূজিত হচ্ছেন শিল্পী ও নির্মাতাদের দেবতা বিশ্বকর্মা। বিশ্বকর্মা পুজো মনেই আকাশ রঙিন হয়ে ওঠে রকমারি ঘুড়ির সম্ভারে, সেটাই স্বাভাবিক। মঙ্গলবার সকাল থেকেই শহর থেকে শহরতলি সর্বত্রই আকাশে উড়তে দেখা গেল বিভিন্ন রকমের ঘুড়ি।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top