News Flash

Image

শিলিগুড়িতে পালিত হল বিশ্ব নবি দিবস

শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বর (হি. স.): সোমবার শিলিগুড়িতে পালিত হল বিশ্ব নবি দিবস। প্রতি বছরের মত এবছরও নবি দিবস উপলক্ষে শহরে শোভাযাত্রার আয়োজন করা হয়। সোমবার সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে শোভাযাত্রা বের করা হয়। মূল শোভাযাত্রা বর্ধমান রোড থেকে বেড়িয়ে মহাত্মা গান্ধী মোড়, হিলকার্ট রোড পরিক্রমা করে।শোভাযাত্রায় তাজিয়াও বের করা হয়।মুসলিম ধর্মাবলম্বী প্রচুর মানুষ নবি দিবসের শোভাযাত্রায় সামিল হন।

শিলিগুড়ির ঝংকার মোড়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, অল ইন্ডিয়া ইমান অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা এমডি বাকীবিল্লাহ মোল্লা, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট দীপক সরকার, এসজেডি এর সিইও অভিজিৎ সিভালে, দুই নম্বর বরো চেয়ারম্যান মহম্মদ আলম খান, পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সকলকে নবি দিবসের শুভেচ্ছা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top