News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) বৃষ্টিতে সম্পূর্ণ জলমগ্ন সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দির
Image

(আপডেট) বৃষ্টিতে সম্পূর্ণ জলমগ্ন সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দির

বোলপুর, ১৬ সেপ্টেম্বর (হি.স.): বঙ্গোপসাগরে তৈরি গভীর নিন্মচাপের জেরে টানা বৃষ্টিতে সম্পূর্ণ জলমগ্ন কোপাই নদীর তীরে অবস্থিত সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দির৷ দেবীর গর্ভগৃহে পর্যন্ত জল ঢুকে গিয়েছে৷ বন্ধ পুজার্চনা৷ তবে দেবীর ভোগ নিবেদনে খামতি রাখেননি স্থানীয় মানুষজন ও কংকালীতলা গ্রাম পঞ্চায়েত৷ এক বুক জলের মধ্য দিয়ে মাথায় করে পুজোর সামগ্রী নিয়ে ভোগ নিবেদন করা হল৷ কোপাই নদীর জল বইছে মন্দিরের উপর দিয়েই৷ এই মরশুমে ১ মাসের মধ্যে দুবার জলমগ্ন হল কংকালীতলা মন্দির।

হিন্দু পুরাণ অনুযায়ী দক্ষযজ্ঞের সময় দেবীর কাঁকাল পড়েছিল শান্তিনিকেতন থানার অন্তর্গত কোপাই নদীর তীরে৷ সেই থেকে এই স্থানের নাম কংকালীতলা। দেশের ৫১ টি সতীপীঠের মধ্যে অন্যতম এই কংকালীতলা মন্দির। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিন্মচাপের জেরে দুদিন ধরে টানা মুষলধারে বৃষ্টিতে বোলপুর-শান্তিনিকেতনের একাধিক জায়গা জলমগ্ন। কোপাই ও অজয় নদী কার্যত ফুসছে৷ ইতিমধ্যেই তিলপাড়া জলাধার থেকে ৭ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। জেলার মধ্যে সর্বাধিক বৃষ্টি হয়েছে এই দুবরাজপুর ও বোলপুরে৷ শান্তিনিকেতন থানার কসবা হয়ে পাঁড়ুই যাওয়ার পথে কোপাই সেতুর উপর দিয়ে বইছে জল৷ স্বাভাবিক ভাবেই বন্ধ পাড়াপাড়। লাভপুরের বিস্তীর্ণ এলাকাও প্লাবিত৷

বাদ যায়নি সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দিরও৷ কোপাই নদী প্লাবিত হয়ে দেবীর গর্ভগৃহেও জল ঢুকে গিয়েছে। জলমগ্ন সমগ্র মন্দির চত্ত্বর সহ বলি দেওয়ার স্থান, ভোগের স্থান, পবিত্র কুণ্ড পর্যন্ত প্লাবিত৷ বন্ধ হয়ে গিয়েছে মন্দিরে সাধারণ মানুষের প্রবেশ। বন্ধ পুজার্চনাও৷ তবে দেবীর ভোগ নিবেদনে খামতি রাখেননি স্থানীয় মানুষজন সহ কংকালীতলা গ্রাম পঞ্চায়েত। যথারীতি এক বুক জল পার হয়ে মাথায় করে দেবীর ভোগ ও পুজার সামগ্রী মন্দিরে নিয়ে আসা হয়৷ রীতি মেনেই ভোগ নিবেদন করা হয়৷ কবে পরিস্থিতি স্বাভাবিক হবে বোঝা যাচ্ছে না৷ কারন বোলপুরের চতুর্দিক জলমগ্ন। যদি, আবারও বৃষ্টি হয় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা৷

কংকালীতলা মন্দিরে সেবাইত রাজনারায়ণ চৌধুরী বলেন, “মন্দিরে পুজো বন্ধ। কিন্তু মায়ের ভোগ নিবেদন বন্ধ রাখলে তো হবে না৷ পঞ্চায়েতের উপ-প্রধান মামনদার নেতৃত্বে ভোগ নিবেদন করা হল৷ আশা করি জল কমে যাবে, পরিস্থিতি স্বাভাবিক হবে।”

কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহিউদ্দিন শেখ ওরফে মামন শেখ বলেন, “ভক্তদের জন্য পুজো বন্ধ৷ তবে ভোগ নিবেদন করা হয়৷ কোন বিপদ যাতে না ঘটে তারজন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছে।”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top