কলকাতা ১৬ সেপ্টেম্বর (হি. স.) : এই নিয়ে পঞ্চম বার। রাজ্য সরকারের তরফে ফের বৈঠকে যোগদানের জন্য জুনিয়র চিকিৎসকদের আহ্বান জানানো হয়েছে। সোমবার বিকেল পাঁচটা নাগাদ ওই বৈঠকটি হবে। তবে তার পনেরো মিনিট আগে প্রতিনিধি দলকে পৌঁছে যেতে হবে বলে ওই চিঠিতে মুখ্যসচিব সবিস্তারে জানিয়েছেন। দক্ষিণ কলকাতার কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনেই আজকের ওই বৈঠকটি হবে। এ রাজ্যের মুখ্যসচিব ডঃ মনোজ পন্থ এই নিয়ে সোমবার সকালে চিঠি লিখেছেন এবং অব্যাবহিত পরেই তা জুনিয়র ডাক্তারদের সংগঠনের কাছে মেল করে পাঠানো হয়েছে। পরবর্তী পর্যায়ে চিঠি লিখে চূড়ান্ত সময়ও উল্লেখ করেছেন। ই – মেল করে তা পাঠানো হয়েছে। জুনিয়র ডক্টরস ফ্রন্ট – কে লেখা ওই চিঠিতে দেশের শীর্ষ আদালতের নির্দেশ আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। গত নয় তারিখের ঘোষণা অনুযায়ী, ১০ তারিখ বিকেল পাঁচটার মধ্যেই কাজে ফিরতে আদালতের রায়ে বলা হয়েছিল। পঞ্চম এই চিঠির মাধ্যমেই তাদের এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু সময় হাতে নিয়ে এবার চিঠি পাঠানো হয়েছে।

জুনিয়র চিকিৎসকদের ফের বৈঠকে যোগদানের আহ্বান, চিঠি দিলেন মুখ্যসচিব
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















