News Flash

  • Home
  • দেশ
  • সরকারি চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন সন্দীপ, চিঠি দাখিল করে চাঞ্চল্যকর দাবি
Image

সরকারি চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন সন্দীপ, চিঠি দাখিল করে চাঞ্চল্যকর দাবি

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ব্যক্তিগত কারণ দেখিয়ে নাকি, আর জি কর হাসপাতালের অধ্যক্ষ পদ-সহ সরকারি পদ থেকে স্বেচ্ছাবসর নিতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ। তাঁর তরফে এই মর্মে একটি চিঠি তুলে দেওয়া হয়েছে সিআইডি-র হাতে। এই চিঠি নিয়ে ধন্দ দেখা দিয়েছে।

চিঠির বয়ান অনুযায়ী সন্দীপবাবু লিখেছিলেন, “২০০০ সালের ৪ মে থেকে ২৪ বছরেরও বেশি আমি সরকারি ডাক্তার হিসেবে কাজ করছি। আমার বিরুদ্ধে আদালত বা ভিজিল্যান্সে কোনও মামলা চলছে না। তাই আমার স্বেচ্ছাবসর নেওয়ার আবেদন মঞ্জুর করা হোক”। স্বাস্থ্য ভবনে চিঠি দিয়ে স্বেচ্ছাবসর নিতে চেয়েছিলেন আর জি কর মেডিক্যালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেই সময়ই নাকি আর জি করের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি, সরকারি চাকরি ছেড়ে দেওয়ারও ইচ্ছে প্রকাশ করেন  তিনি।

সেই চিঠি সামনে এল এতদিন পর। কিন্তু তাঁকে ছাড়চে চায়নি রাজ্য সরকারই। আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিলেও বিকেলেই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের মাথায় বসিয়ে দেয় রাজ্য সরকার। যদিও ন্যাশনাল মেডিক্যালের পড়ুয়াদের বিক্ষোভের মুখে সিদ্ধান্ত বদল করা হয়।

প্রসঙ্গত, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের মধ্যে যোগসাজশ ও বৃহত্তর ষড়যন্ত্রের দাবি করেছে সিবিআই। একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনেছেন তদন্তকারী অফিসাররা। গত ৯ অগাস্ট, আর জি কর মেডিক্যালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত মৃতদেহ।  তারপর থেকেই আর জি কর মেডিক্যালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠে একগুচ্ছ অভিযোগ, বিতর্ক। শেষমেষ আন্দোলনকারীদের তীব্র চাপে গত ১২ আগস্ট সকালে আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top