News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবসরপ্রাপ্ত সেনা কর্মীর বিরুদ্ধে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ
Image

অবসরপ্রাপ্ত সেনা কর্মীর বিরুদ্ধে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: নয় বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মী বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মীকে আটক করে আদালতে সোপর্দ করেছে। ওই ঘটনা কৈলাসহরের মহিলা থানাধীন এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। 

এবিষয়ে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য জানিয়েছেন, ১৫ সেপ্টেম্বর রবিবার রাতে মহিলা থানায় এক লিখিত অভিযোগ মূলে অবসরপ্রাপ্ত সেনা কর্মী বাবু সেনা শর্মাকে পুলিশ গ্রেফতার করে। তিনি আরও জানান,  আটক ব্যক্তি বাবু সেনা শর্মা নয় বছরের এক নাবালিকাকে নিজ বাড়ি থেকে তোলে নিয়ে তার সাথে শ্লীলতাহানি করেছে বলে নাবালিকার মা থানায় লিখিত ভাবে জানায়। মহিলা থানার পুলিশের প্রাথমিক তদন্তে আটক ব্যক্তি বাবু সেনা শর্মা ঘটনার দায় স্বীকার করেছে বলেও জানান রিপিতা দেবী। আজ তাকে দুপুর দেড়টা নাগাদ কৈলাসহর আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, আটক ব্যক্তি অবসরপ্রাপ্ত বাবু সেনা শর্মা বিগত ছয় থেকে সাত মাস পূর্বে এক পথচলতি ব্যক্তির শরীরে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই সেই পথচারী মারা গিয়েছিলেন। পরবর্তী সময়ে পুলিশ ঘাতক গাড়িটিকে উদ্ধার করেছিল এবং বাবু সেনা শর্মাকে গ্রেফতার করেছিল। দীর্ঘদিন কৈলাসহর জেলে থাকার পর সাম্প্রতিক কালে জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হয়েছিলেন বাবু সেনা শর্মা। এবার নয় বছরের নাবালিকার সাথে শ্লীলতাহানি করে আরেক কলংকজনক ঘটনা করলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মী বাবু সেনা শর্মা।

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top