News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরবঙ্গ মেডিক্যালে দুর্নীতির তদন্ত সিবিআই-কে দিতে রাজভবনের চিঠি মুখ্যসচিবকে
Image

উত্তরবঙ্গ মেডিক্যালে দুর্নীতির তদন্ত সিবিআই-কে দিতে রাজভবনের চিঠি মুখ্যসচিবকে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ‘মাফিয়া-চক্রের’ অভিযোগের তদন্তে সিবিআই চায় রাজভবন। সিবিআই তদন্ত চেয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

উত্তরবঙ্গ মেডিক্যালে পরীক্ষা-দুর্নীতির অভিযোগে সিবিআই দাবি উঠল। সিবিআই তদন্তের অনুরোধ জানিয়ে রাজভবনের তরফে মুখ্যসচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। বিজেপি সাংসদ রাজু বিস্তের অভিযোগের উল্লেখ করে এই চিঠি মুখ্যসচিবকে।

রাজভবনের সচিবালয়ের তরফে মুখ্যসচিবকে ওই চিঠি পাঠানো হয়েছে। যে চিঠিতে বলা হয়েছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে যে পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি হয়েছে এবং যে দুর্নীতির পিছনে যে মাফিয়া চক্র কাজ করেছে , তার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হোক।

লেখা হয়েছে, এই চিঠির সঙ্গে বেশ কিছু নথি রাজভবনের তরফে পাঠানো হচ্ছে রাজ্যের কাছে। বলা হয়েছে, এই বিষয়টি রাজ্য দেখুক এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিক।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top