News Flash

  • Home
  • দেশ
  • ওসি গ্রেফতার, স্ত্রীর আশঙ্কা বিষয়টি ‘অন্য দিকে’ যাচ্ছে
Image

ওসি গ্রেফতার, স্ত্রীর আশঙ্কা বিষয়টি ‘অন্য দিকে’ যাচ্ছে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): “সিবিআই তদন্ত যে দিকে এগোচ্ছে, তাতে আমার মনে হচ্ছে বিষয়টি ‘অন্য দিকে’ যাচ্ছে।” সোমবার সাংবাদিকদের কাছে এই মন্তব্য করলেন আর জি কর-কাণ্ডে ধৃত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতা।

আইনজীবীকে সঙ্গে নিয়ে সোমবার বিকেলের পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান তিনি।  সিজিও কমপ্লেক্সে সিবিআই হেফাজতে থাকা স্বামীর সঙ্গে দেখা করতে সেখানে যান সঙ্গীতা। তিনি বলেন, ‘‘ওঁর (অভিজিৎ) শরীরটা এখন ভাল নেই। তাও সিবিআইয়ের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করেছেন।’’

সঙ্গীতা বলেন, “গ্রেফতারির আগে একাধিক বার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও অভিজিৎ সে বিষয়ে পরিবারকে কিছু জানাননি বলে দাবি করেছেন সঙ্গীতা। সেই সঙ্গেই বলেছেন, ‘‘লালবাজার জানিয়েছে, ‘পাশে আছি’।’’

তিনি বলেন, “আমারও দুই মেয়ে আছে, আমরাও বিষয়টা বুঝি’। সোমবার স্বামী অভিজিৎ মণ্ডলকে ‘নির্দোষ’ দাবি করে আর জি করের নির্যাতিতার সুবিচারের দাবি জানালেন ধৃত টালা থানার ওসির স্ত্রী সঙ্গীতা মণ্ডল।  

সঙ্গীতা মণ্ডলের দাবি, সিবিআই আমাকে ফোন করেই স্বামীকে গ্রেফতারের খবর জানায়। তবে তাঁর দাবি, আর জি করে পড়ুয়া-ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তে উনি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। আমরাও দেখেছি উনি রাতের পর রাত বাড়ি ফেরেননি। দিনরাত এক করে কাজ করেছেন।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top