News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি কর-আন্দোলনে রাজনৈতিক বিভেদ আনার প্রতিবাদ বিজেপি নেত্রীর
Image

আর জি কর-আন্দোলনে রাজনৈতিক বিভেদ আনার প্রতিবাদ বিজেপি নেত্রীর

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর-কাণ্ডের আন্দোলনে  রাজনৈতিক বিভেদ তৈরির চেষ্টার প্রতিবাদ করল বিজেপি। সোমবার এ ব্যাপারে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন দলের মহিলা মোর্চার সাধারণ সম্পাদক কাবেরি চ্যাটার্জী।

তিনি লিখেছেন, “সন্দেশখালি হলে প্রতিবাদ করবে বিজেপি, কালিয়াগঞ্জ হলে প্রতিবাদ করবে বিজেপি, হাঁসখালি হলে প্রতিবাদে বিজেপি, কামদুনিতে প্রতিবাদে বিজেপি, সরকারি হোমগুলিতে নাবালিকা ধর্ষণ হলে আন্দোলনে বিজেপি, মেটিয়াবুরুজে ধর্ষণ হলে প্রতিবাদ করবে বিজেপি, বীরভূমে ধর্ষিতা মেয়েটির দোষীদের ফাঁসির দাবিতে লাগাতার আন্দোলন করবে বিজেপি, আন্দোলন করতে গিয়ে শাসক দলের হাতে ৮শোর বেশি কার্যকর্তা খুন হবে বিজেপির।

পশ্চিমবঙ্গের যেখানে যখন অন্যায় হয়েছে মহিলাদের উপর অত্যাচার হয়েছে প্রতিবাদে থানা ঘেরাও থেকে শুরু করে অ্যারেস্ট হয়েছেন বিজেপি। অভয়ার বিষয়টিও সেভাবে মানুষের নজরে আসতো না যদি না বিজেপি গিয়ে সেই সময় রুখে দাঁড়াতো ডেড বডি নিয়ে পালানোর সময় রাস্তা আটকাতো, আর আজকে কারা এইসব চক্রান্ত করছে যে রাত দখলে বিজেপি না। বিজেপি কি পশ্চিমবঙ্গের নাগরিক-দল নয়? যেখানে যখন প্রতিবাদ হবে বিজেপি সব জায়গায় ছিলো, আছে আর থাকবে।”

এই মন্তব্যের সঙ্গে কাবেরী যুক্ত করেছেন একটি বাংলা দৈনিকের সচিত্র একটি খবর। সেটির শিরোনাম ‘‘রাত দখল আন্দোলনে’ বিজেপি যেন না আসে”। তাঁর মন্তব্যে যত প্রতিক্রিয়া এসেছে, অধিকাংশেরই সায় তাঁর পক্ষে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top