News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যার জেরে ক্ষতিগ্রস্থ মৃৎ শিল্পীরা, লাভের পরিমাণ দিনদিন কমছে
Image

বন্যার জেরে ক্ষতিগ্রস্থ মৃৎ শিল্পীরা, লাভের পরিমাণ দিনদিন কমছে

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৫ সেপ্টেম্বর: দেবশিল্পী বিশ্বকর্মা পূজার আর মাত্র একদিন বাকি। তারপরই শারদীয় দুর্গোৎসব। প্রতি বছরের মতো এবারও খুব ব্যস্ত কমলপুরের মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য্য। মৃৎশিল্পী হিসাবে কমলপুরের রাজীব ভট্টাচার্য্যের সুনাম রয়েছে।

প্রতিবছর কমলপুর শহর ও শহর সংলগ্ন বড় বাজেটের ক্লাবগুলির দুর্গা প্রতিমা বায়না নেন।  যেকোনো দুর্গা প্রতিমা তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। যার জন্য এই মৃৎশিল্পীর চাহিদা অনেক বেশি। কমলপুর বড় বাজেটের ক্লাবগুলি যেমন – ডিয়ার, লক্ষ্মী নারায়ন, আপনজন, ইয়ুথ রিক্রিয়েশন, যুব সমাজ, আজাদ হিন্দ ইত্যাদি ক্লাব সহ মানিক ভান্ডারের ফ্রান্স ক্লাবের পূজা কমিটির নানা রকম চাহিদা অনুযায়ী দুর্গা প্রতিমা তৈরী করেন। ফলে ধলাই জেলা জুড়ে এই মৃৎশিল্পীর কদর রয়েছে।

মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য্য উনার প্রতিমা কারখানায় কাজ করতে করতে বলেন, এবার তিনি কমলপুর মহকুমা জুড়ে ২৫টি দুর্গা প্রতিমা বায়না রেখেছেন। শিল্পী, ছোট ভাই ছাড়া কারখানায় নিয়মিত ৫ জন শ্রমিক দিবারাত্রি কাজ করে সময় মতো প্রতিমা তৈরী করে ক্লাব গুলির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন। এবার ভয়াবহ বন্যায় উনার কারখানায় জল প্রবেশ করে বিশ্বকর্মা ছোট ছোট মূর্তি গুলি নষ্ট করে দিয়েছে। এতে ক্ষতি সম্মুখীন হতে হয়েছে। নতুন করে ছোট ছোট মূর্তিগুলি আবার গড়তে হয়েছে।

দুর্গা প্রতিমার খড়,কাঠাম কোন ক্ষতি হয়নি,  বললেন মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য্য। তিনি আরো বলেন, দিন দিন প্রতিমা তৈরীর সামগ্রী সহ শ্রমিকদের মজুরি বাড়ছে। কিন্তু মূর্তির দাম একই রয়েছে। বন্যা হয়ে যাওয়ার পর জিনিস পত্রের দাম বেড়ে গেছে। গত বছরের তুলনায় অনেক বেশি। তবু এই পেশায় যুক্ত থাকার কারনে এই কাজ করতে হয়।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top