News Flash

  • Home
  • প্রধান খবর
  • বোমা হামলায় কংগ্রেস নেতার মৃত্যুতে  উত্তেজনা মালদায়
Image

বোমা হামলায় কংগ্রেস নেতার মৃত্যুতে  উত্তেজনা মালদায়

 মালদা, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : রবিবার সকালে মালদা জেলার মানিকচকের ধরমপুর বাজার এলাকায় বোমা হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।  দুস্কৃতিরা ওই এলাকায় চার রাউন্ড গুলি চালায় বলে জানা গেছে।  এই ঘটনায় এক কংগ্রেস নেতার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।মৃত কংগ্রেস নেতার নাম মহম্মদ সাইফুদ্দিন।  তিনি ওই এলাকার পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।  তিনি দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত।  ঘটনায় এক শিক্ষক ও এক সবজি বিক্রেতা আহত হয়েছেন।  ঘটনার পর মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার করে।  ঘটনার পরই মৃতদেহ রাস্তায় ফেলে বিক্ষোভ শুরু করেন কংগ্রেস নেতা-কর্মীরা।

 হামলার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের।  পুরোনো শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে।  পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top