News Flash

  • Home
  • খেলা
  • পটুনগর মর্নিং ক্লাব আয়োজিত ফুটবল আসরের ফাইনাল আজ
Image

পটুনগর মর্নিং ক্লাব আয়োজিত ফুটবল আসরের ফাইনাল আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শহর সন্নিকটে পটুনগর মর্নিং ফুটবল ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এবারও এই মুহূর্তে বেশ জমজমাট পর্যায়ে। আগামীকাল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। অন্যান্য বছরের তুলনায় খেলার পরিকাঠামো বৃদ্ধি হওয়ায় এবার দুটি সেক্টর – জুনিয়র এবং সিনিয়র পর্যায়ের সুজিত স্মৃতি সিজন ৫ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে আগামীকাল সকালে সিনিয়র ফুটবল টুর্নামেন্টের একটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পরে বেলা সাড়ে বারোটায় জুনিয়র ফুটবল আসরের ফাইনাল ম্যাচে আয়ুষের নেতৃত্বাধীন সুজিত ব্লাস্টার খেলবে সুরজিৎ এর নেতৃত্বাধীন সুজিত ওয়ারিয়র্স এর বিরুদ্ধে। বেলা দুইটায় সিনিয়র ফাইনাল ম্যাচ টি অনুষ্ঠিত হবে। সিনিয়র পর্যায়ে জয় দাসের নেতৃত্বাধীন সুজিত চ্যালেঞ্জার্স, কার্তিক মন্ডলের নেতৃত্বাধীন সুজিত রয়েলস, রাহুল দেবের নেতৃত্বেধীন সুজিত টর্নেডোস এবং প্রীতম দাসের নেতৃত্বাধীন সুজিত স্ট্রাইকার্স দলগুলো খেলছে। টুর্নামেন্ট সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে উদ্যোক্তাদের পক্ষ থেকে দীপ কর্মকার ফুটবলপ্রেমী প্রত্যেকের অংশগ্রহণ ও সহযোগিতা চেয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top