News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২.২৮ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ তিন অভিযুক্ত আটক
Image

২.২৮ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ তিন অভিযুক্ত আটক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নেশা মুক্ত ত্রিপুরা গড়তে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল রাতে নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে ধলাই জেলা পুলিশ। ২.২৮ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ তিন অভিযুক্তকে আটক করে পুলিশ। আজ সামাজিক মাধ্যমে এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

তিনি সামাজিক মাধ্যমে বলেন, মাদক বিরুদ্ধে অভিযান সাফল্য পেয়েছে ধলাই জেলা পুলিশ। গতকাল রাতে সোনামুড়া এলাকায় অভিযান চালিয়ে এক গাড়ি থেকে ৯১,২০০ টি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে। যার বাজারমূল্য আনুমানিক ২.২৮ কোটি টাকা হবে বলে জানান তিনি। পাশাপাশি, তিনজন অভিযুক্তকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা নথিভুক্ত করা হয়েছে।

এদিন তিনি ধলাই পুলিশকে এই প্রচেষ্টার
জন্য ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top