News Flash

  • Home
  • দিনের খবর
  • অ্যাসিড আক্রমণে একটি দ্রুত নিষ্পত্তির ঘোষণা রাজ্য পুলিশের
Image

অ্যাসিড আক্রমণে একটি দ্রুত নিষ্পত্তির ঘোষণা রাজ্য পুলিশের

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): “অ্যাসিড আক্রমণ জলপাইগুড়িতে, মামলার নিষ্পত্তি মাত্র এক বছরে।” শনিবার পশ্চিমবঙ্গ পুলিশ এক্স বার্তায় এই খবর জানিয়েছে।

বার্তায় লেখা হয়েছে, “জলপাইগুড়ি জেলা পুলিশের কোতোয়ালি থানা এলাকা, ১৬ অগাস্ট, ২০২৩। এক মহিলাকে বেশ কিছুদিন যাবৎ বিরক্ত করছিল জয়ন্ত রায় নামে এক ব্যক্তি। এই উপদ্রবের সাক্ষী ছিলেন মহিলার আত্মীয়স্বজন ও পাড়াপড়শিরা। তবে এদিন উপদ্রব পরিণত হয় ভয়াবহ বিপদে। মহিলার পিছন পিছন তাঁর বাড়িতে ঢুকে তাঁর উপর অ্যাসিড ছুড়ে মারে জয়ন্ত।

সেদিনই মামলা দায়ের হয় কোতোয়ালি থানায়। তদন্তের দায়িত্ব নেন সাব-ইনসপেক্টর উপাসনা গুরুং। তদন্ত শেষে জয়ন্তকে গ্রেফতার করে যথাসময়ে চার্জশিট দাখিল করেন উপাসনা।

মামলার রায় বেরিয়েছে শুক্রবার। জয়ন্ত রায়কে আইপিসি-র একাধিক ধারায় মোট ১৫ বছর কারাবাসের সাজা শুনিয়েছেন আদালত, সঙ্গে ১ লক্ষ টাকার জরিমানা। সাব-ইনসপেক্টর উপাসনা গুরুং এবং জলপাইগুড়ি জেলা পুলিশকে অভিনন্দন।”

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top