ফরিদাবাদ, ১৪ সেপ্টেম্বর (হি.স.): হরিয়ানার ফরিদাবাদে আন্ডারপাসের জলে গাড়ি ডুবে গিয়ে মৃত্যু হয়েছে দু’জনের। শুক্রবার রাতে একটি আন্ডারপাসে গাড়ি ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। ফরিদাবাদ পুলিশের পিআরও যশপাল বলেছেন, আন্ডারপাস জলমগ্ন ছিল। পুলিশ সতর্কতা হিসাবে ডিউটিতে ছিল। রাত ১১টা নাগাদ একটি গাড়িতে দু’জন আসে। একজনের নাম পুন্নাশ্রয় শর্মা এবং তিনি ফরিদাবাদের ব্যাঙ্ক ম্যানেজার হিসেবে কাজ করতেন। অন্য একজনের নাম বিরাজ ত্রিবেদী, তিনি ক্যাশিয়ার এবং গুরুগ্রামের বাসিন্দা। পুলিশ তাদের আন্ডারপাসে যেতে বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা এগিয়ে গেলে গাড়িটি জলে ডুবে যায়। রাত ১২টা নাগাদ পুন্নাশ্রয় শর্মাকে জল থেকে বের করে আনা হয়। এসডিআরএফ টিম সকালে বিরাজকে বের করে আনে।

হরিয়ানার ফরিদাবাদে আন্ডারপাসের জলে ডুবে গেল গাড়ি, মর্মান্তিক মৃত্যু দু’জনের
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















