ডোডা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেওয়ার কাজ বিজেপিই করবে। শনিবার জম্মু ও কাশ্মীরের ডোডায় নির্বাচনী প্রচারে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ধর্ম অথবা শ্রেণী নির্বিশেষে জম্মু ও কাশ্মীরে বসবাসকারী যেকোনও ব্যক্তির প্রতিটি অধিকারের সুরক্ষা বিজেপির অগ্রাধিকার এবং মোদীর গ্যারান্টি। জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার কাজটিও কেবল বিজেপি সরকারই করবে। কিন্তু আপনাদের এমন লোকদের থেকে সাবধান থাকতে হবে, যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আপনাদের অধিকার কেড়ে নিচ্ছে। এখন এই লোকজন তাদের পকেটে সংবিধান রাখে। তারা শুধুমাত্র তাদের কালো কাজ আড়াল করার জন্য এই প্রদর্শনী করছে।”প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বিজেপির সিদ্ধান্ত এবং আপনাদের সমর্থন জম্মু ও কাশ্মীরে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তা আনতে পারে। আমাদের প্রার্থীদের বিশাল জনাদেশ দিয়ে বিজয়ী করুন এবং উপত্যকার প্রত্যেকের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করুন!” কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেসের চিন্তাভাবনা এবং উদ্দেশ্য কী, তা তাঁদের সভাপতির কথা থেকেও স্পষ্ট হয়ে যায়। তারা এখানে এসে বলে যে ‘আমরা যদি আরও ২০ টি আসন পেতাম, তাহলে মোদী সহ বিজেপির সব নেতা জেলে থাকত’। এটাই কি তাদের একমাত্র এজেন্ডা?”

জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেওয়ার কাজ বিজেপিই করবে : প্রধানমন্ত্রী
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















