News Flash

  • Home
  • দেশ
  • জুনিয়র চিকিৎসকদের উপর হামলার চক্রান্তের অডিয়ো ক্লিপ সত্য, দাবি পুলিশের
Image

জুনিয়র চিকিৎসকদের উপর হামলার চক্রান্তের অডিয়ো ক্লিপ সত্য, দাবি পুলিশের

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের উপর হামলার চক্রান্তের যে অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে তা সত্য, শনিবার সাংবাদিক বৈঠক করে জানাল বিধাননগর পুলিশ কমিশনারেট।

এই অডিয়ো ক্লিপের উপর ভিত্তি করে সঞ্জীব দাস এবং ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাঁদের আদালতে তুলে তাঁদের ১৪ দিনের হেফাজতে নিয়ে জেরার আবেদন আদালতে জানিয়েছে পুলিশ। বিধাননগর পুলিশ কমিশনারেট সাংবাদিক বৈঠকে জানায়, ধৃত সঞ্জীব দাস স্বীকার করেছে ওই অডিয়োর একটি কণ্ঠস্বর তাঁর।

পুলিশ জানায়, গোপন সূত্রে তারা খবর পায় পেশাদার বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভস্থলে একটি আক্রমণ করার চক্রান্ত করা হচ্ছে। গোপন সূত্রে সেই সংক্রান্ত একটি অডিয়ো ক্লিপ তাদের হাতে আসে। সেখানে দুই ব্যক্তির কথোপকথন সামনে আসে। তাঁদের মধ্যে একজন হালতুর বাসিন্দা সঞ্জীব দাস এবং অপরজন কলতান দাশগুপ্ত

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top