News Flash

  • Home
  • Uncategorized
  • সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন সোলার সিস্টেম এবং পুনঃস্থাপনের বিভিন্ন উদ্যোগ
Image

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন সোলার সিস্টেম এবং পুনঃস্থাপনের বিভিন্ন উদ্যোগ

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সাম্প্রতিক অতি বর্ষণে ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন সোলার সিস্টেম এবং পুনঃস্থাপনের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পুনঃস্থাপনে মোট ৫০ কোটি ৩৭ লক্ষ ৬৩ হাজার ২০০ টাকা ব্যয় হবে।

প্রসঙ্গত, অতি বর্ষণ ও বন্যায় ত্রিপুরা রাজ্যে মোট ১৮৯১টি সোলার পাম্প ৩১৮টি বোর ওয়েল, ৫৮০০ টি সোলার স্ট্রীট লাইট, ২টি সোলার পিউরিফিকেশন প্ল্যান্ট এবং ১০টি পানীয় জলের পাম্প ক্ষতিগ্রস্থ হয়েছে।তাছারা,  এই প্রাকৃতিক দুর্যোগের সময় ট্রেডা (TREDA) যথেষ্ট তৎপর ছিল এবং ক্ষতিগ্রস্থ সিস্টেম গুলির পুনঃরোদ্ধারের জন্য যেখানে যখন সম্ভব সংস্থার নিজস্ব কর্মীর পাশাপাশি ভেনডর’ এর কর্মীদেরও নিয়োগ করা হয়েছিল।

পাশাপাশি, বর্তমানে ক্ষতিগ্রস্থ সিস্টেম গুলিকে সারাই করার ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু যেহেতু অধিকাংশ ক্ষেত্রে সোলার পাম্পের মডিউল ও প্যানেলগুলি জলের নীচে ডুবে ছিল তাই এই সমস্ত ইলেক্ট্রনিক্স যন্ত্রাংশগুলি প্রায় নষ্ট হয়ে গেছে এবং এগুলিকে তৎক্ষণাৎ সারাই করাও সম্ভব হয়নি। যেহেতু এগুলি সবই ইলেকট্রনিক আইটেম তাই এই আইটেমগুলিকে আবার নতুনভাবে স্থাপন করতে হবে। এই কাজগুলি করতে ৫০ কোটি ৩৭ লক্ষ ৬৩ হাজার ২০০ টাকা ব্যয় হবে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top