News Flash

  • Home
  • দেশ
  • পরপর দু’বার ভিএলএসআরএসএএম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ
Image

পরপর দু’বার ভিএলএসআরএসএএম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থা (ডিআরডিও) এবং ভারতীয় নৌ-বাহিনী সফলভাবে স্বল্প দূরত্বের ভূমি থেকে আকাশ পথে ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল (ভিএলএসআরএসএএম) উৎক্ষেপণ করেছে।

ওডিশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে শুক্রবার এই ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। এই ক্ষেপণাস্ত্র দ্রুত গতিতে আকাশ পথে লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। বৃহস্পতিবারের পর এদিন দ্বিতীয় সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে এর কার্যকারিতা প্রমাণ হ’ল।

এই ক্ষেপণাস্ত্রে সম্প্রতি বেশ কয়েকটি অত্যাধুনিক উপাদান যুক্ত করা হয়েছে। সফল উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষা মন্ত্রী  রাজনাথ সিং ডিআরডিও এবং নৌ-বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। ডিআরডিও-র চেয়ারম্যান এবং প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব ডঃ সমীর ভি কামাত ভিএলএসআরএসএএম – এর সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। এ খবর জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো।

Releated Posts

উদয়নারায়ণপুরে ভোটকেন্দ্রে বৃদ্ধ ভোটারের মৃত্যুর অভিযোগ ‘ভয় ছড়ানোর চেষ্টা’: পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক

কলকাতা, ১ মে(আইএএনএস): হাওড়া জেলার উদয়নারায়ণপুরে ভোটকেন্দ্রে এক বৃদ্ধ ভোটারের মৃত্যু ঘিরে রাজনৈতিক অভিযোগকে সম্পূর্ণভাবে খারিজ করল পশ্চিমবঙ্গ…

ByByTaniya Chakraborty May 1, 2026

জব্বলপুরে ক্রুজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, নিখোঁজ ৪ জনের খোঁজ চলছে

জব্বলপুর, ১ মে(আইএএনএস): মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় বর্গী বাঁধ-এর জলাধারে পর্যটকবাহী একটি ক্রুজ উল্টে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByTaniya Chakraborty May 1, 2026

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

জনগণনায় বিদেশিদের অংশগ্রহণ নিষিদ্ধ, শুধু ভারতীয় নাগরিকরাই অংশ নিতে পারবেন: মহারাষ্ট্র মন্ত্রী

নাগপুর, ১ মে(আইএএনএস): চলমান জনগণনা প্রক্রিয়ায় শুধুমাত্র ভারতের নাগরিকরাই অংশ নিতে পারবেন, কোনো বিদেশি বা অনুপ্রবেশকারীকে এতে অংশগ্রহণের…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top